somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ এ অনাস্থা মহিউদ্দিনের প্রতি

১৯ শে জুন, ২০১০ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম সিসিটি নির্বাচন নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রাক্তন মেয়র
নাগরিক কমিটি কর্তৃক মনোনীত প্রার্থী মহানগরী আওয়ামী লীগ সভাপতি এ.বি. এম. মহিউদ্দিন চৌধুরীকে ব্যাপকভাবে দোষারোপ করে ও নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়ে প্রচারনা শুরু হয়েছে। এ হুজুগ আরো কিছুদিন চলবে। স্ব-বিরোধিতায় অভ্যস্ত এ দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবিদের চরিত্র বিশ্লেষণের জন্য নমুনা হিসাবে দৈনিক সমকালের ১৯/০৬/২০১০ তারিখে গোলাম সারওয়ার লিখিত ‘এ অনাস্থা মহিউদ্দিনের প্রতি’ প্রবন্ধটি হতে উদ্ধৃতি দিতে পারিঃ ‘‘প্রধানমন্ত্রীকে নানা 'সুপরামর্শ' দিচ্ছিলেন অনেকেই। শেখ হাসিনা কোনো পরামর্শেই কর্ণপাত করেননি। সংকটের মুহূর্তে প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন না। তাই নির্বাচনের ফল প্রচারে কোনোরকম অন্তরায় সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। তার কঠোর মনোভাবে শেষ পর্যন্ত মহিউদ্দিন চৌধুরীকে সমর্থকদের নিয়ে ফিরে যেতে হয়েছে।’’
অথচ,
একটু আগেই তিনি লিখেছেন, ‘‘ রাজনৈতিক সরকারের আমলেও সম্পূর্ণ চাপমুক্ত থেকে নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান যে সম্ভব, তা নির্বাচন কমিশন সার্থকভাবে প্রমাণ করেছে।’’
তাহলে,
কোন্ টি সঠিক? চাপ সৃষ্টি না করা, অথবা চাপমুক্ত থেকে (কমিশন কর্তৃক ) নিরপেক্ষ ... (ভূমিকা পালন) ?

এরপর তিনি লিখেছেন, ‘‘মহিউদ্দিনের পরাজয়ের সঙ্গে সরকারের প্রতি জনগণের আস্থা-অনাস্থার প্রশ্ন আদৌ জড়িত বলে মনে করি না। এ পরাজয় কোনো সতর্ক সংকেতও নয়।’’
মহিউদ্দিন চৌধুরীকে বলির পাঠা হিসাবে ব্যবহার করার যুক্তি হিসাবে তিনি বলছেন, ‘‘দুর্নীতির নানা অভিযোগ তার বিরুদ্ধে। হিন্দুদের সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণ, পৌর করপোরেশনের শত শত দোকান বরাদ্দে দুর্নীতি, চট্টগ্রাম বন্দর নিয়ে নোংরা রাজনীতি তার ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন করেছে। তাই পরাজয়ের যাবতীয় অনুষঙ্গ মহিউদ্দিন নিজেই তৈরি করেছেন। তার দায়ভার তাকেই নিতে হবে।’’
প্রশ্ন হলো -
এহেন ব্যক্তি আওয়ামী লীগের একচ্ছত্র নেতা, বিরোধী দলে থাকা অবস্থায় আন্দোলনের বীর, ৪র্থ বারের মতো মেয়র প্রার্থী হন কিভাবে? এর দায় শুধুই তাঁর?
জিতলে, আমি নিশ্চিত, সবাই বলতো, মহিউদ্দিন বলেই পেরেছে .... ।

নিরপেক্ষ নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে রাত বারোটা পর্যন্ত প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত মহিউদ্দিন চৌধুরী প্রায় দ্বিগুন ভোটে এগিয়ে ছিলেন ! প্রায় দু’ঘন্টা টি.ভি. চ্যানেলগুলো ৬৪ থেকে ৭৩ কেন্দ্রের ফলাফল ঘোষনায় থমকে ছিল !
ভাগ্যিস
মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন !
যাহোক,
অন্ততঃপক্ষে প্রমানিত হলো যে, নির্বাচিত রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে।
কিন্তু,
মহিউদ্দিন চৌধুরীকে মনোনয়নদানকারী নাগরিক কমিটিতো বলছে, নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। মহিউদ্দিন চৌধুরী ষড়যন্ত্র করে হারানো হয়েছে। (দেখুন চট্টগ্রামের দৈনিক আজাদী)
এই নাগরিক কমিটি কারা?
নিশ্চয় বি.এন.পি. বা জামাত নয়। তাহলে ...

সর্বশেষ কথা হলো এই যে, মহিউদ্দিনের এতো ‘সমস্যা’র কথা আজ বলা হচ্ছে কেন? এতদিন এসব সাংবাদিকরা কোথায় ছিলেন?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×