somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আস্তিকতা-নাস্তিকতা বিতর্ক প্রসঙ্গে

১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রসঙ্গঃ একজন ব্লগার লিখলেন - নাস্তিকদের সাথে যুক্তিতে পারা যায় না তবুও তিনি আস্তিক তথা বিশ্বাসী।

যদি নাস্তিকদের সাথে যুক্তিতে না পারেন, তাহলে আস্তিক হলেন কিভাবে? অর্থাৎ, নাস্তিকতাই যদি যুক্তি সংগত হয় তাহলে আপনার ‘বিশ্বাসের’ কি মূল্য? আমি যতটুকু জানি, ইসলামী মতাদর্শ অনুযায়ী আল্লাহও চান না মানুষ না বুঝে, যুক্তিসংগত হিসাবে গ্রহন করা ছাড়াই, ঈমান আনুক। ইসলামী মতাদর্শ অনুযায়ী ঈমান বা বিশ্বাসের মধ্যে অন্তরের উপলব্ধি, মৌখিক দাবী ও কর্মগত সাদৃশ্য এই তিন-এর সমন্বয় বা অন্তর্ভূক্তি অপরিহার্য্য।

তাই আমি মনে করি, নাস্তিকদের সাথে কেউ যদি যুক্তিতে কুলিয়ে উঠতে না পারেন, তাহলে তাঁর আস্তিক থাকার কোন কারন নাই। জ্ঞানবিহীন বিশ্বাস অর্থহীন, অসম্ভব।

স্মর্তব্য যে, নাস্তিকতাকে খন্ডন করা আস্তিক হওয়ার অপরিহার্য্য শর্ত নয়। আস্তিকতার যুক্তি আছে - কেবলমাত্র এতটুকুই যথেষ্ট।

আস্তিকতাকে খন্ডন করা প্রচেষ্টা যেমন নাস্তিকদের একটা শ্রেণীগত বিভ্রান্তি বা ক্যাটাগরী মিস্টেক তেমনি নাস্তিকতাকে খন্ডন করার জন্য আস্তিকদের প্রচেষ্টাও সুস্পষ্টভাবে শ্রেণীগত বিভ্রান্তি বটে।

কারন -

‘প্রমান’ দিয়ে ‘বিশ্বাস’ হয় না। ‘বিশ্বাসে’র ভিত্তি হলো ‘যুক্তি’। এবং ‘যুক্তি’ই হলো ‘জ্ঞানে’র ভিত্তি, উপাদান ও মৌলিক কাঠামো।

তাই -

অনুমান ছাড়া শুধুমাত্র ‘প্রমান’ দিয়ে ‘জ্ঞান’ হয় না। ‘প্রমান’ লাগে, যেটি হলো তথ্য। যা ‘জ্ঞানে’র একক। যেমন দালানের জন্য ইট-এর খন্ড গুলোকে আমরা দালানের একক বলতে পারি। তথ্য ও জ্ঞানের পার্থক্য সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে। তথ্য ছাড়া জ্ঞান হয়না। তাই বলে সব তথ্য জ্ঞান নয়। তথ্যের ‘নির্দিষ্ট সমাহার’ হলো্ জ্ঞান। অনুমান-ই হলো এই ‘নির্দিষ্ট সমাহার’। শর্ত হলো সংশ্লিষ্ট অনুমান-কে হতে হবে যুক্তি-সংগত।

সকল জ্ঞানই মূলতঃ বিশ্বাস (বা অনুমান) কিন্তু সকল বিশ্বাস জ্ঞান নয়। জ্ঞান হলো যুক্তিসংগত সত্য বিশ্বাস।

অতএব, অ-যৌক্তিক বিশ্বাস-ই হলো অন্ধ-বিশ্বাস। কেউ যদি স্বীকার করেন যে, নাস্তিকদের যুক্তি অধিকতর গ্রহনযোগ্য, তাহলে তিনি একজন নাস্তিক। সামাজিক কারনে তিনি নিজেকে নাস্তিক পরিচয় না দিলেও।

আমাদের সমাজে নাস্তিকরা সাধারনতঃ নিজেদের পরিচয় প্রকাশ করতে চান না। মজার ব্যাপার হলো অনেকেই জানেন না যে, তিনি নাস্তিক। নাস্তিকতাকে এখানে গালি হিসাবে ব্যবহার করা হয়। জন্মগতভাবে কেউ আস্তিক বা নাস্তিক হন না। আস্তিকতা বলুন, নাস্তিকতা বলুন - এগুলো অর্জন করতে হয়।

আমাদের দেশে সবাই বিদ্যমান সংবিধান অনুযায়ী আস্তিকতো বটেই, এমনকি হিন্দু-বৌদ্ধ-খৃষ্টানরাও ‘মুসলিম’! কারন, ‘রাষ্ট্রধর্ম’(!) হলো ইসলাম। কী বিচিত্র ! ইসলাম অন্ততঃ ‘রাষ্ট্রধর্ম’ হওয়ার কোন ব্যাপার নয়। অবুঝ (জন্মগতভাবে) মুসলিমরাই ইসলামের বড় সমস্যা।

আস্তিক হোন আর নাস্তিক হোন - জেনে-বুঝে হোন। হঠকারী (এক্সট্রিম) হবেন না। যা কিছুর ‘যু্ক্তি নাই’ তা পরিত্যাগ করুন। যুক্তিবাদী হোন, তাহলেই সত্যিকারের বিশ্বাসী হতে পারবেন। (ভালভাবে) বাঁচতে হলে আমাদেরকে সত্যিকারের বিশ্বাসী হতে হবে। বিশ্বাসের বিষয় যা-ই হোক না কেন।


বিঃ দ্রঃ যারা বিপরীত মত-কে গালি দানে ধন্য হোন, তাঁরা দয়া করে মন্তব্য দানে বিরত থাকবেন।
২৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×