পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান গতকাল বেলা সাড়ে ১১টায় ০১৭১৩০১২৭১০ এই মোবাইল নম্বর দিয়ে আল আরাফা ব্যাংকের এমডি এম এ সামাদ শেখকে ফোন করেন। তিনি ফোনে আল আরাফা ব্যাংকের রাজশাহী শাখার চাকরিচ্যুত সিনিয়র কর্মকর্তা আলাউদ্দীন আল আজাদকে চাকরিতে পুনর্বহাল করতে বলেন। কিন্তু এমডি এ বিষয়ে অপারগতা প্রকাশ করে বলেন, তার বিরুদ্ধে ব্যাংকে নানা অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া তার ব্যাংকে কোনো প্রয়োজনও নেই। এ কারণে তাকে ব্যাংক থেকে অব্যাহতি দিয়ে তিন মাসের নোটিশ দেয়া হয়েছে। নোটিশ দেয়া হয়েছিল গত ১৫ ডিসেম্বর। ব্যাংকের বিধান অনুযায়ী ১৪ মার্চের পর থেকে তার অব্যাহতি কার্যকর হবে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, এ সময় প্রতিমন্ত্রী এমডিকে আবারো নিজের পরিচয় তুলে ধরে বলেন, আমি একজন প্রতিমন্ত্রী। এ সময়ে এমডি ব্যাংকের নিয়ম তুলে ধরলে প্রতিমন্ত্রী তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে এমডিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এমডিকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘তুই রাজাকার, আলবদর, আল শামস। তুই জেএমবি’র মদদদাতা ও অর্থের জোগানদাতা। তোকে আমি দেখেই নেবো।’
এ পর্যায়ে এমডি নমনীয় হয়ে প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি রাজনীতিবিদ ও প্রতিমন্ত্রী। আমরা চাই আপনারা দীর্ঘদিন দেশ পরিচালনা করেন। কিন্তু এ রকম হলে দেশ চলবে কী করে। আপনি যে ভাষায় কথা বলছেন তা আপনার মুখে মানায় না।’
এ সময় প্রতিমন্ত্রী আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, ‘তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। তোকে এখনই আমার লোক দিয়ে ব্যাংক থেকে তুলে আনব। আমি আমার গানম্যান পাঠালাম।’
আল আরাফা ব্যাংকের ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রতিমন্ত্রীর এ হুমকির পর এমডি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাকে তার কক্ষে ডেকে আনেন। তাৎক্ষণিক উপস্থিত সব কর্মকর্তার পরামর্শক্রমে আসলে এ হুমকি প্রতিমন্ত্রীর কি না তা যাচাই করা হয়। যে নম্বর থেকে ফোন আসে সে নম্বরে আবার ফোন ব্যাক করা হয়। অপর প্রান্ত থেকে বলা হয় তারা প্রতিমন্ত্রীর লোকজন। তারা ব্যাংকের উদ্দেশে রওয়ানা হয়েছেন। প্রতিমন্ত্রীর নম্বর চাওয়া হয়। অপর প্রান্ত থেকে প্রতিমন্ত্রীর নম্বর দেয়া হয়। এবার প্রতিমন্ত্রীর ০১৭১২৭১৮৫৪১ মোবাইল নম্বরে ফোন করা হয়। অপর প্রান্ত থেকে প্রতিমন্ত্রী ফোন ধরেন। তিনি বলেন, ‘তার লোকজন চলে গেছে তোকে (এমডিকে) ধরে আনতে। কুত্তার বাচ্চা তুই কত বড় এমডি হয়েছিস তা এবার দেখে নেবো।’
আমার কথা নয়। আমাকে গাল দেয়ার আগে দয়াকরে সংবাদটা দেখে নিন।
হে ভাষা সৈনিকেরা-- তোমাদের ফেলে যাওয়া ভাষার প্রতি শ্রদ্ধা রেখে বলছি... আজ বুক ভরে কান্না আসছে... আমার ভাষার এই সম্মান দেখে।
হে মুক্তি যোদ্ধারা... তোমাদের ছেড়ে যাওয়া স্বাধীন ভুমির প্রতি শ্রদ্ধা রেখে বলছি... আজ বেদনা জমছে অনেক গহীনে... দেশের একজন প্রতিমন্ত্রীর ব্যবহার দেখে... যারা প্রতিনিয়তই তোমাদের চেতনার কথা বলে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



