রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তারেক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান টানা দেড় বছর পর যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বাধীন বিভিন্ন সিটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি খোঁজ-খবর নিয়েছেন দলের সাংগঠনিক অবস্থারও। তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর কোন মন্তব্য করেননি তিনি।
যুবদলের সভাপতি সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলালকে লন্ডন আসতে না দেয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন তারেক। প্রবাসী নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইমেজ উজ্জ্বল রাখতে প্রবাসী নেতা-কর্মী-সংগঠকদের নিরন্তর প্রয়াসের প্রশংসাও করেন তিনি।
এ বৈঠকের সমন্বয় করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন।
উল্লেখ্য যে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন দেশের বিএনপির নেতা-কর্মীরা গত দেড় বছরে অনেক চেষ্টা করেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য। কিন্তু তিনি সাক্ষাত দেননি। এমনকি টেলিফোনও ধরেননি। ৯ মে সর্বপ্রথম তিনি সে নিরবতা ভঙ্গ করলেও সিটি কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ মতবিনিময়ে বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর কোন মন্তব্য করেননি।
তিনি শুধু শুনেছেন। সাক্ষাতপ্রার্থীদের দোয়াও চেয়েছেন তারেক রহমান। নিজের জন্যে এবং তার মায়ের জন্যে দোয়া করতে বলেছেন প্রবাসী নেতা-কর্মীদের। এ সময় নেতৃবৃন্দ তারেক রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন এবং আরোগ্য লাভের পর বাংলাদেশে ফিরে গিয়ে বিএনপির হাল ধরার অনুরোধ জানান।
৩২টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।