শেখ হাসিনা স্বামীর সঙ্গে কত সময় থাকতেন, প্রশ্ন দেলোয়ারের
রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সালাউদ্দিন আহম্মেদ, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, একটি রাজনৈতিক দলের নেত্রীর মুখে এ ধরনের বক্তব্য সমিচিন নয়। প্রধানমন্ত্রী হয়ে উনি যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
বিএনপি মহাসচিব বলেন, ওমরা করতে গেলে সমালোচনা হয় এটা কতটা সমীচীন?
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, অসুস্থ সন্তানকে না দেখতে গিয়ে তিনি ওমরা করতে গেছেন এ থেকেই বোঝা যায় সন্তানদের প্রতি তার কতটুকু দরদ আছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে দেলোয়ার বলেন, বেগম জিয়া কেন তার সন্তানদের দেখতে যেতে পারছে না তা দেশবাসী অবগত আছে। ওয়াজেদ মিয়া যখন মারা গেলেন তখন তার একমাত্র ছেলে সজিব ওয়াজেদ জয় দেশে আসেননি একথা আমরা বলতে চাই না।
তিনি দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এদিকে বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুপুরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সভায় কে আগে বক্তব্য রাখবেন এ নিয়ে বিশৃঙ্খলার সূত্রপাত হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানা গেছে, মহানগর নাট্যমঞ্চে সভা চলাকালে প্রথমে বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল এবং যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব। এতে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ক্ষুব্ধ হন। তাদের দাবি স্বেচ্ছাসেবক দলের সভাপতির পর ওই দলীয় কর্মীরা বক্তব্য রাখবেন। তারা সভা বর্জন করার উদ্দেশ্যে মহানগর নাট্যমঞ্চ ত্যাগ করার উদ্যোগ নেয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব পরিস্থিতি শান্ত করতে গিয়ে ব্যর্থ হন। পরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দুই দলের কর্মীদের শান্ত করেন। বিশৃঙ্খলার জন্য ২০/২৫ মিনিট আলোচনা সভা স্থগিত ছিল
তথ্যসূত্র : Click This Link
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।