somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ চালাচ্ছে বাজিকররা: বিচারপতি হাবিবুর রহমান

০৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, দেশ এখন বাজিকরদের হাতে। ভর্তিবাণিজ্য, নিয়োগবাণিজ্য, টেন্ডারবাজি, দলবাজিকরণে দেশের মানুষ এখন দিশেহারা। বুধবার রাজধানীতে ই-গভর্ন্যান্স শীর্ষক এক গবেষণাপত্রের প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। গবেষণাপত্রের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইরাম আলী ও ক্রিস্টিনা রোজারিও। এছাড়া আলোচনায় অংশ নেন ড. গোলাম সামদানী ফকির, ব্যারিস্টার মনজুর হাসান প্রমুখ।
তিনি বলেন, আমরা প্রশাসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। স্বাধীনতার পর থেকে দেশের সংবিধান প্রদত্ত স্থানীয় শাসনের বিধান লঙ্ঘন করে আসছি। এ বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ও আমরা পালন করিনি। রাষ্ট্রীয় প্রশাসন গণতান্ত্রিক না হয়ে কর্তৃত্ববাদী হয়ে উঠেছে।
তিনি বলেন, দেশের সুশীল সমাজ নির্বাচনের জন্য নানা সুপারিশ করেছে কিন্তু রাজনৈতিক দলগুলো সেসব সংস্কার গ্রহণ করেনি। ফলে নির্বাচন কমিশনের পক্ষে তা বাস্তবায়ন করাও সম্ভব হয়নি।
হাবিবুর রহমান বলেন, সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। কৃষকের কেরোসিন, বিদ্যুৎ পেতে নানা ভোগান্তি পোহাতে হয়। খাদ্য নিরাপত্তায় সরকারের কার্যাবলী বিভ্রান্তিকর। খাসজমি পুনর্বন্টনে দুর্নীতি, কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে দুর্বল কাঠামোর কারণে প্রান্তিক জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির প্রতি সরকারের আগ্রহ থাকলেও সর্বস্তরে এর অংশীদারিত্বের অভাব রয়েছে।
তিনি জানান, শ্রমিক অভিবাসন বাংলাদেশের সবচেয়ে বেশী রেমিটেন্স অর্জনকারী খাত হলেও সরকারের অভিবাসন প্রক্রিয়া শ্রমিকদের স্বার্থপরিপন্থী ।
সংবিধান পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, সংসদের মাধ্যমেই এটা হওয়া উচিত। তবে সংসদের বর্তমান হ্যাঁ বা না ভোট প্রক্রিয়াটি অস্বচ্ছ বলে মন্তব্য করেন তিনি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×