somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু অভ্যাস যা মানুষকে বুড়ো করে

০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা বলেই আসছি, ধূমপান করলে এবং কড়া রোদে বেশিক্ষণ ঘোরাঘুরি করলে শরীরে অকালবার্ধক্য আসে। তবে আরও কিছু অভ্যাস আছে, যেগুলো সময়ের ঘড়িকে জোরে এগিয়ে নিয়ে যায়।
অনেক নারী আছেন, যাঁদের ঘরে-বাইরে দুই দিকই সামলাতে হয়। অফিস সেরে ঘরে এসেও বাচ্চা সামলানো, রান্নাবান্না, ধোয়াপালা করতে হয়। ঘুমোতে হয় অনেক রাতে।
ঘুমের সমস্যা শরীরের জন্য ভালো নয়। গবেষকেরা বলেন, এগুলোর সঙ্গে সম্পর্কিত হয় উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, শরীরে ওজন বৃদ্ধি—এমনকি দেখতে ক্লান্ত, বুড়ো লাগা পর্যন্ত। এই বয়সে প্রতি রাতে আট ঘণ্টাই ঘুমাতে হবে তা বলছি না, তবে প্রায়ই ঘুম যেন অগ্রাধিকার পায়, আপনার শরীর এ জন্য ধন্যবাদ জানাবে। প্রত্যেকের ঘুমের চাহিদা ভিন্ন ভিন্ন। তবে বেশির ভাগ মানুষের ঘুম প্রয়োজন সাত-আট ঘণ্টা। মিষ্টিমণ্ডা, চিনির জন্য এত আগ্রহ ভালো নয়।
মিষ্টিমিঠাই বেশি খেলে কোমরের বেড় বড় হবে। কেবল কি তাই! ত্বক হবে কোঁচকানো, খসখসে ও নিষ্প্রভ। দোষ দেওয়া যায় গ্লাইকানকে। রক্তের সুগার যুক্ত হয় প্রোটিনের সঙ্গে, তৈরি হয় ক্ষতিকর AGE (Advanced glycation end products)। যত বেশি চিনি খাওয়া হবে, তত বেশি AGE তৈরি হবে। পার্শ্বের ত্বক প্রোটিনেরও এতে ক্ষতি হবে, ভেঙে যাবে কোলাজেন, ইলাস্টিন, কুঁচকে যাবে ত্বক।
তাই চিনি খেতে হবে কম। মিষ্টি খাবার কদাচিৎ। সিরাপ, কোমল পানীয়, রসগোল্লা, পান্তুয়া—এসবের লোভ যে ছাড়তে হবে। তা না হলে বুড়ো হতে হবে অতি তাড়াতাড়ি।
চাপ তো থাকবেই, কিন্তু খুব বেশি চাপ কাজেকর্মে, ঘরে-বাইরে ক্ষতি করে শরীরের। এতে রক্তে বাড়ে স্ট্রেস হরমোন, কটিসোল ও নরইপিনেফ্রিনের মান, বাড়বে রক্তচাপ, পর্যুদস্ত হবে রোগ প্রতিরোধ শক্তি। জ্বর আসবে শরীরে।
চাপ এড়ানোর জন্য কৌশল। গভীর শ্বাসক্রিয়া-ব্যায়াম। দুই মিনিট, দুবার করে দৈনিক। মুখ দিয়ে জোরে শ্বাস ছাড়ুন। হুস শব্দে, এক থেকে চার গোনা পর্যন্ত নাক দিয়ে শ্বাস নিন ধীরে, শান্তভাবে। ধরে রাখুন শ্বাস এক থেকে সাত গোনা পর্যন্ত, এরপর শ্বাস ছাড়ুন আট গোনা পর্যন্ত, হুস শব্দে। পরপর তিনবার। এভাবে দুবার, সকালে ও সন্ধ্যায়।
কেবল যখন শরীর ভারী, তখনই ব্যায়াম করলে হবে? অন্য সময়?
দেহঘড়িকে পিছিয়ে দেওয়ার বড় যন্ত্র হলো ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করলে শরীর ও মন ভালো থাকে সব দিক দিয়ে। বার্ধক্যও শরীরে আসে ধীরে। যেকোনো বয়সে ব্যায়াম, দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা, যা ভালো লাগে। দিনে অন্তত ৩০ মিনিট। ১০ মিনিট করে করে ৩০ মিনিট করলেও হয়।

কানের ওপর এত নির্যাতন কেন?
এই যে জোরে বাজনা শোনা। হট্টগোলে থাকা। তাই গান শুনলেও লো ভলিউমে। প্রয়োজনে হট্টগোলের সময় কানে ছিপি এঁটে থাকুন। শ্রুতিহানির আশঙ্কা কমবে।



বন্ধুদের সঙ্গে সময় কাটানো বড় ভালো উপায় তরুণ থাকার জন্য।
পুরোনো বন্ধু। নতুন বন্ধু। বন্ধুরা তরুণ ও সজীব রাখে। হতে পারে ফেসবুক, ই-মেইল, ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে হঠাৎ আড্ডা। বুড়ো হওয়া ঠেকানোর বড় উপায়। ফল ও সবজি খান প্রায় প্রতিদিন।
এতে আছে যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এ কারণে শরীর থাকে তরুণ। ফ্রি রেডিকেল, যা অত্যাচার করে দেহকোষের ওপর, ঘটায় জরা—এগুলো ধ্বংস করে এরা। তাই শাকসবজি ও ফল খেলে ভালো।
প্রতিদিন অন্তত তিন-চার বেলা। সব ধরনের চর্বিই বর্জন করলেন। কেন?
কঠিন চর্বি স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্সফ্যাট বর্জন করলেন, ভালো। হূৎপিণ্ড সুখকর হলো। তবে কেন সব চর্বি? মাছের চর্বি, জলপাই তেল, বাদামের চর্বি—এগুলো বড় ভালো স্বাস্থ্যের জন্য। ওমেগা-৩ মেদ অম্ল তো খুবই স্বাস্থ্যকর। মনোআনস্যাচুরেটেড ফ্যাট, জলপাই তেল কমায় ক্ষতিকর এলডিএল, বাড়ায় এইচডিএল। তাই ভালো চর্বি খাবেন অবশ্যই। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্স ও ভালোবাসার ইতি টানতে হবে কেন? এতে সজীব-তরুণ থাকা যাবে অবশ্যই।
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×