সবুজাভ হলুদ কালারটি চোখে সরাসরি হিট করছে। আমার পিসির মনিটরের রেজুলেশন ১২৮০ এবং ১২২৪। বড় মনিটর। অবশ্য এই সমস্যটা সবার হচ্ছে না। আমার মত যাদের বেশী রেজুলেশনে কাজ করতে হয় তাদের এই সমস্যাটা হচ্ছে। আমি নিজে একজন ক্রিয়েটিভ ডিজাইনার, সুতরাং আমার মনে হয় এই রংটির পরিমান এখানে খুব বেশী ভাবে প্রয়োগ করা হয়েছে এবং তা পরিবর্তন করা উচিত। রং টি সুন্দর কিন্তু এখানে ভাল লাগছে না।
আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি আপনারা এই কালারটি পরিবর্তন করে কোন সুন্দর কালর দিন অথবা সাদা করে দিন। এই কালারটি থাকার জন্য বেশীক্ষণ এই সাইটে থাকা যাচ্ছে না। মাথা চোখ ব্যাথা করছে। এই পোষ্টের সাথে একটি ছবি সংযুক্ত করে দিলাম।
আশা করি আপনারা ভেবে দেখবেন। ব্লগার গণ আপনাদের সমস্যার কথা এখানে পোষ্ট দিন।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



