আমার মনে আছে, যখন আমি ক্লাশ ওয়ানেও ভর্তি হয়নি তখন আমাকে পড়াতো আমাদের মহল্লাহর এক বড় ভাই (নাম মনে করতে পারছিনা)। উনি আমাকে খেলার ছলে পড়াতেন। উনি কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর শোপিস তৈরী করতে পারতেন। উনি আমাকে বলেছিলেন ভালো করে পড়লে উনি আমাকে কাগজের বাড়ী বানিয়ে দিবেন। উল্লেখ্য, আমি উনার সাথে একবার তার বাড়ী গিয়েছিলাম।
আমরা থাকতাম একটা বাংলোতে। আমার বাবার ওটা অফিসিয়াল বাংলো ছিল । প্রায় ১৫/১৬ বিঘা জমি দেয়াল দিয়ে ঘেরা, মাঝখানে একটা বাংলো। সেটাতে পিয়ন, কাজের লোক, ঝাড়ুদার, দারোয়ান সবাই সবসময় থাকতো। চারদিকে দেয়াল দিয়ে ঘেরা হলেও একপাশে ছিল কাঁটাতারের বেড়া।
একদিন প্রায় সকাল ১০টার দিকে আমি সবার চোখ ফাঁকি দিয়ে ঐ কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাহিরে বের হয়ে গিয়েছিলাম। আম্মা হয়তঃ কোন কারণে ব্যাস্ত ছিলেন। আর বাবা ছিলেন অফিসে। একদৌড়ে চলে গিয়েছিলাম আমার সেই টিচারের বাসায় সেই কাগজের বাড়ী নেয়ার জন্য। অথচ আমার কোন হুঁশ নেই যে, আমি বাড়ী ফিরবো কিভাবে? আমি তো রাস্তা চিনিনা।
পরে শুনেছি আমাকে না পেয়ে আমার মা বাবা পাগল প্রায়। ওদিকে আমার টিচারের মা আমাকে চিনতে পেরে উনি ওনাদের লোক দিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দিলেন। তারপর আম্মার হাতে কঠিন এক মার খেলাম।
এরকম হারিয়ে যাওয়া বা বাড়ী থেকে বের হয়ে যাওয়ার আরো কয়েকবার এধরনের ঘটনা ঘটেছে। পরে বলবো সেগুলো। এই স্মৃতিগুলো মনে পড়লে আজো মনে মনে হাসি। আজ এইবড়বেলায় এসে আমি এগুলো আমার বউ, বাচ্চাদের সাথে শেয়ার করি। আজ আপনাদের সাথে শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


