আমার ব্যাক্তিগত বৈশিষ্টের মধ্যে একটি হচ্ছে, আমি কোন একটা ব্যাপার নিয়ে যখন ভাবি, ঠিক সেই ব্যাপারটাই কিছুক্ষন পরে কখনও কখনও আমার চোখের সামনে ঘটে যায়। এমন অনেক ঘটনা আছে আমার জীবনে। আজ আপনাদের একটি বলবো।
ঘটনাটি বেশ কয়েক বছর আগের। ঠিক সাল আর তারিখটা মনে নেই। একবার আমি আর আমার ফ্রেন্ড লিংকন যাচ্ছিলাম বই কিনতে নীলক্ষেতে মিরপুর রোড দিয়ে রিক্সায়। তখনও মিরপুর রোড ভিআইপি রোড হিসেবে ঘোষনা হয়নি। রিক্সা চলাচল করত। আমাদের রিক্সাটি ট্রাফিক সিগন্যালে সাইন্স ল্যাবরেটরী মোড়ে ফুটওভার বিজ্রের নিচে এসে থামে। ওয়েট করছি কখন সবুজ বাতি জ্বলবে। আমি রিক্সাওয়ালাকে বললাম যে, "ভাই একটু সামনে গিয়ে রিক্সাটা থামাও। ওভারব্রিজের নিচে রিক্সা রেখ না"। এখানে উল্লেখ্য, তার কয়েকদিন আগেই উত্তরার একটি ফুটওভার ব্রিজ ভেঙ্গে পড়ে মারাত্বক দুঃঘটনা ঘটেছে।
তো যাই হোক কিছুক্ষণ পরেই সবুজ বাতি জ্বলে উঠাতে আমাদের রিক্সা নীলক্ষেতের দিকে রওনা দিলো। সাইন্স ল্যাব মোড় থেকে রিক্সা যখন প্রায় কোয়ার্টার কি.মি. গিয়েছে তখন ঠিক পিছন থেকে বিকট এক আওয়াজ শুনতে পেলাম। পিছনে শুধু চিৎকার। রিক্সা থামিয়ে পিছনে এগিয়ে গিয়ে দেখলাম, সেই ওভার ব্রিজটি পড়ে গেছে একটা বাসের উপরে। অনেক হতাহত হয়েছে।
খুব আশ্চর্য হয়ে গেলাম। যেটা আমি একটু আগেই ভেবেছি সেটাই ঘটে গেল।
বিঃদ্রঃ এই লেখাটি পুনরায় পোষ্ট দিলাম কারণ প্রথম বার দেওয়ার পরে ওটা হারিয়ে গিয়েছিল। কর্তৃপক্ষ কি এই সমস্যাটা দেখবেন?
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।