হঠাৎ ঘুম ভেঙ্গে যায় আমার। বিছানা লাফ মেরে উঠি। চমশাটা হাতরিয়ে বেড়াই কোথায় রেখেছি ঘুমানোর আগে। কিছুই মনে পড়ে না। হাতের ধাক্কা লেগে চশমাটা পড়ে গেল মেঝেতে। ভেঙ্গে গেল একটা কাঁচ। বুকটা ধড়ফড় করতে থাকে। হাত কাঁপছিল। মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খায়। কি দেখলাম সপ্নে? এমন হলো কেন?
সপ্নে দেখলাম মাননীয় অর্থ উপদেষ্টা বাজেট ঘোষনা করেছেন। ওনার চোখ দুটো রক্তের মত লাল। খুব রেগে ভাষন দিচ্ছেন উনি। ওনার বাজেট ঘোষনার শেষ প্রান্তে আমার টিভিটাও নষ্ট হয়ে গেল। মনে হয় বাজেটের ভার টিভি টা সহ্য করতে পারলো না। চারিদিক দিয়ে গরম বাতাস বইতে শুরু করলো। আমার কান দুটো লাল হয়ে গরম হয়ে গেল। মাথার চুল গুলো খাড়া। আমি তাকিয়ে দেখি আমার আশে পাশে কেউ নেই। আমার পরিবার পরিজন কেউ নেই। এই দুনিয়াতে কেউ আমাকে চেনে না। বাসা থেকে বের হলাম। দেখি রাস্তায় দুএকটি লাশ পড়ে আছে। আমার মাথা কি যে এসে পড়ল। হাত দিয়ে দেখলাম একটা শকুন গাছের উপর বসে আছে। ওটাই আমার মাথায় হাগু করে দিয়েছে। আকাশে শুধু চিল আর চিল। লাশ গুলোর পাশে ওদের উৎসব।
হাটতে হাটতে বাজারের দিকে গেলাম। দেখি চালের বদলে মানুষ খুদ কিনছে। একজায়গায় দেখলাম অনেক ভীড়। ভীড় ঠেলে দেখলাম, একজন মহিলা ফার্মের মুরগীর ফেলে দেয়া নারী ভুরি চামড়া পা গুলো বিক্রি করছে।
আলুর দোকানে গিয়ে দেখলাম, প্রচুর আলু। মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু আলু স্তুপ করে রাখা। সেখানে দেখলাম অস্ত্রে সুসজ্জিত বিশেষ বাহিনীর কয়েকজন মানুষ পায়চারী করতে। আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। যেতে পারলাম না। লোকজন বলাবলি করছে একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা আসবেন। উনি এসে আলু বেচা উদ্বোধন করবেন। আমি দুরে দাড়িঁয়ে আছি। উনি আসলেন। ওনাকে দেখলাম অনেক দুর থেকে। অসম্ভব সুন্দর সেই চেহারা। যেন নুর ঝড়ে পড়ছে। উনি এসে কয়েকটি আলু হতে নিয়ে লোকজনের মধ্যে ছুড়ে দিলেন। আলু নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল। মাইকে ঘোষনা দিলেন উদ্বোধনের। মানুষজন লাইন দিয়ে আলু কিনছে।
সবাই বলাবলি করছে আজকে বাজেট ঘোষনার পর থেকেই পুরো দেশ উত্তপ্ত। চারিদিকে মানুষ শুধু মারা যাচ্ছে অনাহারে। সব জিনিসের দাম নাগালের বাহিরে। শুধু আলুর দামই কম। মানুষ আলু কিনছে প্রাণ ভরে। কে যেন বলল, ঐদিকে কম দামে চাল পাওয়া যাচ্ছে। সবাই সেই দিকে দৌড়াচ্ছে। আমিও দিলাম দৌড় সেই দিকে। শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। পথ শেষ হয় না। খাল, বিল, নদী নালা পিছনে ফেলে দৌড়াচ্ছি। হঠাৎ পায়ে কি যেন বেঁধে মাটিতে পড়ে গেলাম। আমার ঘুম ভেঙ্গে গেল।
আমার একটি দুঃসপ্ন এবং আরও একটি বাজেট ২০০৮-২০০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।