পূর্বে প্রকাশের পর
........................
হ্যালো, কে বলছেন?
আমি অপর্ণা।
ও, আচ্ছা তাই বলো। কিন্তু এই মোবাইল নাম্বার কার? তোমার এই নাম্বারতো আমার মোবাইলে সেভ করা নেই। তুমি তো আমাকে এই নাম্বার দাওনি। বললাম আমি।
অপর্না কোন উত্তর না দিয়ে আমাকে বলল, আজ সন্ধ্যা ৬ টায় চেরিশের সামনে একটু আসো। সঙ্গে আমার রেখে আসা নোটবুকটা নিয়ে এসো।
আমি বললাম, আমার আসতে তো একটু দেরী হবে। তুমি বরং তোমার অফিসের এড্রেসটা দাও। আমি একফাঁকে গিয়ে পৌছিয়ে দিয়ে আসবো।
না না, তোমার কষ্ট করে আমার অফিসে আসতে হবে না। তুমি ছয়টার সময়ে চেরিশের সামনে এসো।
আচ্ছা ঠিক আছে। আমি আসবো তবে একটু দেরী হতে পারে। এই ধরো বড়োজোড় আধাঘন্টা।
ঠিক আছে রাখি বলে ফোনলাইন কেটে দিলো অপর্ণা।
সারাদিন অফিস শেষে আমি চেরিশের সামনেই নামলাম গাড়ী থেকে। দেখলাম অপর্ণা দাড়িয়ে আছে। বেশ সুন্দর লাগছে অপর্ণাকে। বেগুনী রং এর শাড়ী পড়েছে। আর ম্যাচিং করে ব্লাউজ, কানের দুল, হাতের চুড়ি। মনে হচ্ছে এই মাত্র গোসল করে এসেছে। সারাদিন অফিস করার ক্লান্তি ওর মধ্যে দেখলাম না।
কাছে গিয়ে বললাম কেমন আছো? চলো ভিতরে গিয়ে বসি।
আমরা দুজন চেরিশের ভিতরে এসে বসলাম। বললাম, সেদিন যে নোটবুকটা টেবিলে ফেলে গিয়েছিলে এই নাও সেটা।
নোটবুকটি হাতে নিয়ে অপর্ণা বলল, আমার রানিং প্রোজেক্টের বেশ কিছু ইনফরমেশন আছে এটাতে। তা বলো, তুমি কেমন আছো?
এই তো আছি মোটামুটি। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। খুব ফ্রেশ লাগছে। ব্যাপার কি? কোথাও যাবে নাকি? তবে তুমি কিন্তু মোটেও বুড়িয়ে যাওনি। ফিগার ধরে রেখেছো ঠিক সেই আগের মত। এখনও কলেজ ছাত্রী বলে মনে হয়। বললাম, আমি।
ওর সেই পুরোনো বাঁকা ঠোটের হাসি আবারো দেখলাম অনেকদিন পর। ও বলল, না না, কোথায় আবার যাবো? হ্যাঁ, আর যাই হোক আমি ফিগারের ব্যাপারে বেশ সচেতন। তবে তোমার একটু মনে হয় ভুড়ি হয়েছে।
আমি হাসলাম। বললাম, বয়স তো কম হলো না। একটু আকটু ভুড়ি তো হবেই।
আরো অনেক অনেক কথায় অনেকক্ষণ সময় পার হয়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় পৌনে আটটা বাজে। বললাম, অপর্ণা আজ চলো উঠি।
আরেকটু বসো। এত তাড়াতাড়ি যেয়ে কি করবে? বলল অপর্ণা।
আমি বসলাম, খেয়াল করলাম, অপর্ণা মাঝে মাঝে কথার ফাঁকে হাসতে হাসতে আমার হাত কখনও ছুঁয়ে দিচ্ছে আনমনে। আমি এখন ওর কথা শুনছি। বলছি কম।
মনে মনে ভাবলাম "যাক অবশেষে অপর্ণা তুমি লাইনে এসেছো।"
চলবে............
প্রথম পর্ব
Click This Link
দ্বিতীয় পর্ব
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


