সরকারের কোন পদক্ষেপই নেই এই বাজারকে নিয়ন্ত্রন করার। আগে তো বাজারের এই পরিস্থিতির জন্য শুনতাম সিন্ডিকেট দায়ী। আর সেই সব সিন্ডিকেট নিয়ন্ত্রন করতো রাজনৈতিক নেতৃবৃন্দ। যারা কিনা এখন জেলে বন্দী। কিন্তু এখন বাজারের এই অবস্থা কেন? তবে কি এখনও সিন্ডিকেট আছে? যদি সিন্ডিকেট থেকেই থাকে তবে সেটা কে চালাচ্ছে?
যাক সে কথা। অনেক হয়েছে। এখন বোঝা যাচ্ছে, রাজনৈতিক সরকারের চেয়ে খুব একটা উন্নত নয় এই বর্তমান সরকার।
আমি রেগুলার বাজার করি। এবং আমার কিছু পরিচিত বিক্রেতা আছেন, যাদের কাছ থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিস পত্র কিনে থাকি। যেমন গতকাল অন্যান্য জিনিসপত্রের সাথে ডিম কিনতে গেলাম বাজারে। ডিমের আড়তের একটা দোকান থেকে আমি রেগুলাম ডিম কিনি। সেই বিক্রেতা আমার পরিচয়ের সুত্র ধরে তুলনামুলক বড় ডিম এবং একটু যন্ত সহকারে আমাকে ডিমগুলো বাসায় নিয়ে যাওয়ার ব্যাবস্থা করে দেয়।
গতকাল গিয়ে দেখলাম ডিমের দাম হালিতে আরো দুইটাকা বেড়েছে। অর্থাৎ হালি ২৪টাকা। আবার স্থানভেদে হয়তে সেটা ২৫টাকাও হতে পারে। তবে একসাথে অনেক নিলে হয়ত একটু মোটের উপর থেকে কমে আসতে পারে।
তো ডিমওয়ালা ভাই, আমাকে বললেন, "ভাই কি করবো? এই যে দেখেন ব্যবসা করতাছি, এই লাভ দিয়া পুলাপান লইয়া বাইচা থাকা খুব ক্ষ্টকর। সবকিছুর দাম আছে। কিন্তু মানুষের কোন দাম নাইরে ভাই। মাঝে মাঝে মনে হয়, মানুষ না হইয়া মুরগী হইলেও ভালা হইতো। ডিম তো পারতে পারতাম।"
তার কথাটা শুনে কিছুক্ষণ চিন্তা করলাম আর হাসলাম। আসলেও তো তাই। তাকে একটু রসিকতা করে বললাম, "কি করবেন ভাই, যখন মানুষ হয়ে জন্মেছেন, দেখেন একটু চেষ্টা করে ডিম পাড়তে পারেন কিনা?"
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৮ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





