একমাস বাকী থাকতেই সরকারের এক অনুসন্ধানে দেখা যায়, নিবন্ধনকৃতদের সংখ্যা খুবই কম। অর্থাৎ উল্লেখযোগ্য সংখ্যক লোক এখনও নিবন্ধনের বাহিরে রয়ে গেছে।
এই জন্ম ও মৃত্যু নিবন্ধন যারা করেননি তারা তাদের নিজস্ব ওয়ার্ড সিটি কপোরেশন অফিসে অথবা ইউনিয়ন পরিষদে ফরম পাবেন। যেটা নির্ভূল ভাবে পুরণ করে জমা দিলেই আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ পেয়ে যাবেন। তবে সদ্য জন্মানো শিশুর ক্ষেত্রে হাসপাতাল বা ক্লিনিক কর্তৃক প্রদানকৃত জন্মসনদ পত্র প্রদর্শন করতে হবে আবেদন পত্র জমা দেয়ার সময় এবং যারা বয়সে বড় তারা তাদের এসএসসি পরীক্ষার সার্টিফিকেট প্রদর্শন করবেন। আর যাদের তাও নেই তারা আবেদন পত্র নেবার সময় অফিসার থেকে নির্দেশনা জেনে নিবেন।
খুব শীঘ্রই এই কাজে দেয়া হবে প্রায় ৬৮০ টি কম্পিউটার যাতে তাড়াতাড়ি জনসাধারনের মাঝে তাদের প্রাপ্য জন্ম সনদ পত্র দেয়া যায়।
জন্মনিবন্ধন করলে যেসব সুবিধা পাওয়া যাবে:
ব্যাংক হিসেব খোলা, আমদানী রপ্তানী লাইসেন্স, গ্যাস পানি বিদ্যুত টেলিফোন সংযোগ পাওয়া, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন), ঠিকাদারী লাইসেন্স, বাড়ির নকশার অনুমোদন, গাড়ীর নিবন্ধন, ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয় পত্র সহ মোট ১৬টি ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।
জন্ম নিবন্ধন না করার শাস্তি:
যদি কোন বাবা মা তাদের সন্তানের জন্ম নিবন্ধন না করেন তবে তাদের সবোর্চ্চ ৫০০ টাকা অর্থদণ্ড এবং দুই মাসে বিনাশ্রম কারাদণ্ড হতে পারে এবং এই আইন কার্যকর করতে পাঁচটি বিধি প্রণয়ন করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

