somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাশ্বত ফান্ড (আপডেট: ৯ই জুন, সকল ৯টা ১০মি)

০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব ভাল লাগছে যে, আমরা সবাই শাশ্বতর ব্যাপারে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। যদি শাশ্বত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসে তবেই তো আমাদের স্বার্থকতা। আমরা আর কিছুই চাই না, আমরা চাই শাশ্বত সুস্থ্য হোক, সৃষ্টিকর্তা ওকে সুস্থ্য করে তুলুক। আমাদের এই উদ্বোগ অবশ্যই খুবই ক্ষুদ্র, তবুও এই ক্ষুদ্র উদ্বোগ নিয়ে শাশ্বতর পাশে গিয়ে দাঁড়াতে চাই। আর সেটার কৃতিত্ব আপনারা যারা এগিয়ে এসেছেন, আসছেন বা আসবেন।

আমরা দেশ বিদেশ থেকে বিপুল সাড়া পাচ্ছি।

সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

আমি এপর্যন্ত (তারিখ ৭ই জুন বেলা ১টা) যত কালেকশন হয়েছে তার একটা ছোট্ট ফিরিস্তি দিচ্ছি। পরে নির্দিষ্ট সময় পর পর আপডেট করে আপনাদের জানিয়ে দেয়া হবে।

১। গতকাল (৬ই জুন) পাবলিক লাইব্রেরীতে উপস্থিত ব্লগারদের তাৎক্ষণিক সহযোগিতার পরিমাণ : ৯ হাজার টাকা

২। আজকে ব্যাংক চেক করে এবং মেইল চেক করে ৫,০০০ + ৬,৫৯৩.৪৭ = ১১,৫৯৩.৪৭ টাকা
(দুজনের একজন নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন। এবং দ্বিতীয় জন এর কাছে ফিরতি মেইলে নাম প্রকাশের অনুমতি চেয়েছি। অনুমতি প্রদান সাপেক্ষে জানিয়ে দেব।)

৩। ক) চিটাগং থেকে আমাদের একজন ব্লগ বান্ধু (নাম প্রকাশে অনিচ্ছুক) এস এ পরিবহনে ঢাকায় আমার কাছে ২০০০ টাকা পাঠিয়েছেন।

খ) আমাদের একজন ব্লগ বন্ধু "নাজ" তার স্কলারশীপের টাকা থেকে ৬০০০ টাকা দিয়েছেন ফান্ডে। আমরা অবনত মস্তকে তার কাছে কৃতজ্ঞ।

গ) কিছু ব্লগ বন্ধুদের দেয়া ১০০০ টাকা কালপুরুষদার কাছে জমা আছে। তাদেরকে ধন্যবাদ।

৪। দেশের বাহির থেকে সু-শান্তের একাউন্টে জমা হয়েছে ৩৮২২০/= টাকা হবে প্রায় (ওটা ফ্যাকচুয়েট করতে পারে কারণ জমা হচ্ছে ইউএসডি তে)

টোটাল হিসাব করলে দাঁড়ায় প্রায়, ৬৭৮১৩.৪৭ টাকা।

ভাল থাকুন সব্বাই ...
দোয়া করুন শ্বাশ্বতর জন্য
সাহায্য করুন শ্বাশ্বতকে


(পোষ্টে ত্রুটি মার্জনীয়)

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৮ সকাল ৯:১১
৩১টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×