যাক সে সব কথা, আজ আমরা ওখানে যাবো বেলা ১ টার দিকে। আর সকল প্রস্তুতি গ্রহন করে দাঁড়াবো বেলা ২টা থেকে। সবাইকে আহব্বান জানাবো শাশ্বতর জন্য সাহায্য করতে। এগিয়ে আসতে। অবশ্যই মানুষ তাতে সাড়া দিবে।
আমরা গতকাল কালেকশন করেছি সতেরো হাজার টাকা। আর মোট ১৩ টা গেঞ্জি বিক্রি হয়েছে। বিক্রি থেকে শাশ্বতর অংশ সতেরো হাজার টাকার মধ্যে নেই। ওটা আলাদা। আর আপনারা যারা আমাদের গায়ে টি-শার্ট গুলো দেখেছেন সেটা আমরা আগেই কিনেছি সবাই ২০০ টাকা করে।
যদিও আজকে অফিসিয়াল ডে, সেহেতু যাদের অফিস আছে তারা অফিস শেষ করে যাবেন। যেমন আমি, অফিস করে তারপর যাবো। আর যারা আজ ফ্রি আছেন তারা সময়মত চলে যাবেন ওখানে আশা করছি। আপনাদের সরব উপস্থিতি একান্ত কাম্য।
পরিশেষে বসুন্ধরা সিটি কমপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আর এই কাজে সহযোগীতা করার জন্য আমাদের অনেক হেল্প করেছেন ব্লগার বন্ধু মিসকল। তাকেও শ্রদ্ধা জানাই।
গতকাল বসুন্ধরায় দাঁড়ানোর ফলাফল নিয়ে একটি পোষ্ট (নীচে ক্লিক করুন)
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

