এখনও কি মেয়েদের একটু অন্যচোখে দেখা হয় আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোর সমাজে? ওদের কি এখন বোঝা হিসেবে ধরা হয়? যদিও আমি বাংলাদেশের একজন অধিবাসী। তাই অন্যান্য দেশগুলোতে কি অবস্থা তা ঠিক জানার কথা নয়। আগে একটা সময় ছিল যখন কিনা কণ্যা সন্তান জন্ম নিলে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো অথবা জন্মের পর মুখের মধ্যে লবন দিয়ে মেরে ফেলা হতো। একটা নিঃপাপ বাচ্চাকে কিভাবে মানুষ মেরে ফেলতে পারে? গা শিহরিয়ে ওঠে।
একটা দৈনিক পত্রিকায় পড়লাম, সম্প্রতি ইংল্যান্ড বেইসড এনজিও একশন এইড ভারতের উত্তর-পশ্চিমের অঞ্চলগুলোতে একটা জরিপ চালিয়েছে কণ্যা সন্তানের জন্মগ্রহনের উপর। তাদের রিপোর্টে প্রকাশ যে এক হাজার ছেলে সন্তানের বিপরীতে প্রায় নয়শত পঞ্চাশজন মেয়ে সন্তান থাকা উচিত। কিন্তু সেখানে প্রকৃত মেয়ে সংখ্যা ছেলেদের বিপরীতে মাত্র ৮০০ জনেরও নীচে। এবং প্রতি বছর এই পরিসংখ্যান কমছেই।
তারা এর কারণ হিসেবে বলেছে, ভারতের অনেক প্রদেশ আছে যেখানে মেয়ে সন্তানকে সৌভাগ্যের বার্তাবাহক বলে মনে করা হয় না। তাই সন্তান যখন মায়ের পেটেই থাকে তখনই ডাক্তারী পরীক্ষায় যদি বোঝা যায় যে গর্ভের সন্তানটি মেয়ে তাহলে গর্ভপাত করে ফেলা হয়। কিন্তু এখানে উল্লেখিত, যে ১৯৯৪ সালে ভারতে লিঙ্গভিত্তিক গর্ভপাতের বিষয়টি আইন করে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের মধ্যে সবচেয়ে পাঞ্জাবে মেয়ে সন্তান নষ্ট করার প্রবনতা বেশী। রিপোর্টে বলা হয়, ভারতে গত ২০ বছরে প্রায় এক কোটি মেয়ে সন্তানের ভ্রুন নষ্ট করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৮ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


