শাশ্বত সত্য এর উপর নির্মিত একটি ভিডিও প্রচার হয়েছে চ্যানেল আইতে। আজকে "তারকাকথা" তে দেখানো হয়েছে। আগামীকালও দেখানো হবে। এছাড়া এই ভিডিওটা আগামী ১৫/২০ দিন প্রচার হওয়ার কথা রয়েছে ওখানে। ভিডিওটির দৈর্ঘ্য ৮.৮মিনিট।
ভিডিও চিত্রটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাশ্বত সাহায্য কমিটির তত্বাবধানে নির্মিত।
ভিডিওটি আপনারা ইউটিউবে দেখতে পারেন, নিচে লিংক দেয়া হলো:
http://www.youtube.com/v/-sKnY4IUxxc
তবুও আশা বাঁধে কেউ
কারা যেন আসবে ছুটে
আর কিছুই নয় শুধুই প্রাণের টানে
সকল পাহাড় হার মেনে যায়
হার মেনে যায় ভাঙ্গন শেষে
ভালবাসার গন্ধ থাকে,
সব মানুষের বুকে
সব ভাললাগাই শাশ্বত হয়ে যায়,
শুধু শাশ্বত একা আটকে থাকে,
এই শহরের গলির মুখে
শাদা মেঘের কুচির ফাঁকে
সেই আলোর লুকুচুরি খেলায়
সবুজ পৃথিবীর নিঃশ্বাস মেখে
বেঁচে যাওয়া কি অনন্ত সাধ
শাশ্বত'র......
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


