শাশ্বত সত্য'র পাশে আমরা"
এটা এখন যেন একটা চিরসত্যে পরিণত হয়েছে। ধীরে ধীরে রাতের আধাঁর কেটে সূর্যের লাল আলোর ছটা দেখা দিচ্ছে গগণে। সকাল হতে আর খুব বেশী দেরী নেই। সবারই ঐ একই অপেক্ষা কখন সকাল হবে। ঐতো ওখানেই শাশ্বত দাঁড়িয়ে। অপেক্ষা করছে আমাদের জন্য। দেখো সবাই ও হাত বাড়িয়ে আছে আমাদের কাছে পাবার জন্য। হ্যাঁ বন্ধুরা, বলতে খুব আনন্দ হচ্ছে যে, আপনাদের সবার ঐকান্তিক সহযোগীতায় শাশ্বত চিকিৎসা ফান্ডের চাকা ঘুরছে।
আপনারা সবাই জানেন গতকাল এক মনোরম সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমীর ঢাকা থিয়েটারে প্রায়ত সেলিম আল দীন স্যারের নাটক 'যৈবতী কন্যার মন' জনাব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় মঞ্চস্থ হয়। আমরা আপনাদের জানিয়েছিলাম কর্তৃপক্ষ আমাদের কিছু টিকেট দিয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে। এ টিকিট বিক্রির টাকা এবং পুরো থিয়েটারের টিকেট বিক্রির টাকা সহ মোট ১,২০,০০০.০০টাকা (এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র) কর্তৃপক্ষ শাশ্বত চিকিৎসা ফান্ডে দান করেছেন। আমরা কর্তৃপক্ষ, নাটকের শিল্পীবৃন্দ এবং সমস্ত মঞ্চের কলা-কুশলীদের জানাই প্রাণঢালা অভিনন্দন।
এছাড়াও সৌদি আবরে অবস্থানরত ৩ জন ব্লগ বন্ধু নাজিরুল হক, আব্দুর রাজ্জাক শিপন, রুবেল শাহ্ এবং জনাব আনোয়ার একটা বড় অংকের (অনুমতি না পাওয়াতে অংটা বলছি না) সাহায্য দিয়েছেন আমাদের পাবলিক লাইব্রেরীর শেষ মিটিং এ। আমি সবার পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।
এছাড়াও গতকাল সকাল ১১টায় রিপোটার্স ইউনিয়ন ভিআইপি লাউঞ্জে শাশ্বত বিষয়ক একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শাশ্বত সত্য'র বাবা-মা সহ আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ পর্যন্ত আপনাদের, ঢাকা থিয়েটার এবং কিছু ব্যাবসায়ীদের সাহায্য মিলে মোট ফান্ড দাঁড়িয়েছে প্রায় ১২,২০,০০০.০০টাকা (বারো লক্ষ বিশ হাজার টাকা মাত্র)।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও অনেক জায়গায় আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সেগুলোর সব আপডেট আপনাদের সাথে সময়মত শেয়ার করা হবে। সেক্ষেত্রে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য। আবারো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
ফান্ডের অংক অল্পকিছু +/- হতে পারে (বিভিন্ন রকম মূদ্রা হওয়ার কারণে)। ত্রুটি মার্জনীয়। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।
ছবি সূত্র: দৈনিক প্রথম আলো
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


