খুব সুন্দর আর অর্থবহ দুটি কথা আপনি লিখেছেন।
হ্যাঁ সবারই সময় ফুরাবে একদিন। চলে যেতে হবে যার যে গন্তব্যে। কিন্তু থেকে যাবে ব্যাবহার করা বাতাস, ব্যাবহার করা সৃত্মি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দিন গুলোর মধ্যে বেশ কয়েকটি দিন আসে কিছু আনন্দ নিয়ে। ঠিক তেমনি একটি হলো জন্মদিন।
হ্যাঁ 'পথিক মানিক' আজ ৪ অগাষ্ট ২০০৮। আপনার শুভ জন্মদিন। এই দিন আপনি এসেছিলেন এই পৃথিবীতে। এ পৃথিবী অনেক কিছুই চায় আপনার কাছ থেকে। আপনার কথা মত একদিন চলে যেতে হবে আমাদের। এখন ভাবুন আর কি কি দেয়া বাদ আছে আপনার এই পৃথিবীকে?
আজকের এই দিনটিতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন। আর কামনা করি, এই দিনটি যেন আপনার জীবনে অনেক বার ঘুরে ঘুরে আসে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


