somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ চমৎকার একটি আড্ডা হয়ে গেল

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন এমন একটা প্রানবন্ত আড্ডা হয়নি। সেটা সবাই স্বীকার করল ওখানে। আর এত ব্লগারের উপস্থিতিও মনে হয় হয়নি কখনও। পুরো পাবলিক লাইব্রেরীর সিড়ি ভরপুর ছিল ব্লগাদের দিয়ে। আর ইউনুস খানের এক মজার গল্প সেখানের মজাটা আরো বাড়িয়ে দেয়।

সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার ছিল আমাদের শামীমের অগ্রীম জন্মদিন পালন। তার জন্য কেক কাটা হলো আর কোক তো ছিলই। আর বাড়তি আকর্ষন ছিল কোহিনুরের কলিজার সিঙ্গারা। আহা!! কি সেই মজা আর কি সেই আনন্দ!!



শামীমের জন্য আনা কেকের বাক্স

এর মধ্যেই রাতমজুর আবার ফাঁস করে দেয় যে শামীমের বিয়ের সবকিছু ঠিকঠাক। এঙ্গেজমেন্টও কলপ্লিট। আর যায় কোথায় শামীম। সবাই ওকে চাপতে লাগলো কথা বের করার জন্য। কিন্তু শামীমের মিষ্টি হাসিই প্রমান করছিল ডাল মে কুছ কালা হয়। এরমাঝে কার যেন ফোন শামীমের আনন্দ আরো বাড়িয়ে দিলো একগুন। আমাদের কাছ থেকে একটু দুরে গিয়ে হাসি হাসি মুখ নিয়ে কি সেই কথার ফুলঝুড়ি। যাক যদিও তার দুই একটি কথা আমার কানে এসেছে ইথারে। সেটা আর বলে বেচারাকে কারো সামনে লজ্জায় ফেলতে চাই না।


কেক খোলার পর


কেকের বাক্স খোলা হচ্ছে


কেক হাতে সুন্দর হাসির শামীম


হিংসায় আবু সালেহ ছুরি মারতে চাইছে শামীমকে

আমাদের সাথে মোবাইলে যুক্ত হলো চট্টগ্রাম থেকে আমার প্রিয়মানুষ সাইফুর আর প্রিয়মানুষ সুদুর সৌদিআরব থেকে রুবেল শাহ। তারা ছটফট করছিল। দুরত্ব আর কাজটাই তাদের যেন বাঁধা হয়ে গিয়েছিল। অনেকক্ষন তারা আমাদের প্রায় সবার সাথেই কথা বললো।


ব্লগ বন্ধুদের এক অংশ


ব্লগ বন্ধুদের এক অংশ


কেক কাটছে শামীম


মেসবাহ য়াযাদ কেক ভাগ করছে


শামীমের কেক খাচ্ছে


শামীম সবার চোখ ফাঁকি দিয়ে কারো সাথে হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলছে যা আমার ক্যামেরাকে ফাঁকি দিতে পারেনি।

আমাদের আড্ডার শেষ প্রান্তে সুনীল সুমদ্র নীচে একটি একশত টাকার নোট পড়ে পেল। আমাকে বলতেই আমি সেটা তুলে দিলাম মেজবাহ য়াযাদের হাতে। তারপর সেটা পুরে ছাই হয়ে গেল বেনসন এন্ড হেজেজের প্যাকেট দিয়ে। নিমিশেই বাতাসে মিশে গেল ধোঁয়া গুলো।


ব্লগ বন্ধুদের এক অংশ


ব্লগ বন্ধুদের এক অংশ

যদিও আরো অনেক মজার মজার ঘটনা ঘটেছে সব পরে শেয়ার করবো।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৯
৮৭টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×