কই, কেউ তো বলেনি, "তুমিই আমার সখী",
বাতাস কখনই খেলেনি তোমার চুলের ডগা নিয়ে,
পাখিরা মাতেনি ভুলেও তোমার বসন্ত বাগানে,
শরতের মেঘরাশি হয়নি ব্যাকুল, হয়নি দিশাহারা,
কাশবন দোলেনি, দেয়নি দোলা বাতাসের পাগলপাড়া,
ফুটে আছো ঘাসফুল হয়ে, দেখেনি কেউ,
আমিই দেখেছি তোমায়, শুধুই আমি, আর নয়তো কেউ,
তোমার মনের সুগন্ধেই আমি, এসেছি তোমার কাছে,
কে কি বলে, কে কি করে, ভাবিনা সেসবের পাছে,
তোমাকে নিয়ে রচিব আমি প্রেমের কোন মহল,
ভাসবো দুজন, বসাবো মেলা, গড়বো কোন শহর।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


