কতদিন, কতদিন তুমি আছো আমার চোখের আড়ালে
তোমার মুখটা আমার কাছে এখন অস্পষ্ট এক ভুখন্ড যেন,
পলাতক এক আততায়ীর বেশে আমার ভালবাসা আজ,
দুরে বৃষ্টিস্নাত শকুনের ডানা ঝাপটানো শব্দের মত অপরিচিত,
যেন জলরাশির কান ফাটানো গগনবিদারী উল্লাস,
পাশের গাঁয়ে কোন এক কামার্ত কোকিলের আহ্ববান,
অলিন্দ থেকে নিলয়ে রক্তকণার এক মাত্রিক অবাধ্য আস্ফালন,
আর খুঁজে চলি চাতকের বেশে জলাধারের বুকের জমিনে জমিনে,
বেঁচে থাক, থাক না বেঁচে আমার এ অচেনা মুর্খ অবাধ্য ভালবাসা,
যেন ফুটপাতের পিঁপড়াগুলোকে বাঁচিয়ে বাঁচিয়েপা ফেলা,
জানিনা, বুঝিনা, কোথায়, কোন বেশে, কোন দেশে তুমি,
যেন শুধুই মধুর খোঁজে এ ফুল থেকে ও ফুলে ছুটে চলা।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


