আমাদের দেশের সবগুলো চ্যানেলই প্রায় বিনোদন ভিত্তিক। আর সিএসবি টা ছিল অনেকটা বিবিসি আদলে বলে আমার মনে হয়। তবে ওটার দরকার ছিল। ছোটবেলার কথা মনে পড়ে কোন খবর জানতে হলে সেই রাত আটটায় বিটিভির খবরের সামনে বসতে হতো। আর তার আরো অনেক পরে সব স্যাটেলাইট চ্যানেল গুলো বিভিন্ন সময় টাইম বেঁধে খবর প্রচার করতো। কিন্তু সিএসবি এমন একটা চ্যানেল ছিল যেন আমরা যেকোন সময় টিভি অন করলেই তখনকার আপডেট নিউজটা পেতাম। বলতে গেলে তারা নতুনত্বের দাবীদার এই দেশে।
কিন্তু এমন কি দোষ তাদের ছিল যার জন্য প্রচারই বন্ধ করে দিতে হবে? যদি আইনগত কোন সমস্যা থেকে থাকতো তবে সেটার জন্য প্রয়োজনীয় শাস্তির ব্যাবস্থা করা যেত। তাদের ফাইন করা যেত মানে আর্থিক দন্ড দেয়া যেত। একটা বিরাট দক্ষ কর্মীবাহিনী হঠাৎ করে মুখ থুবড়ে পড়তে হয়েছিল। এটা ঠিক না বলে আমি মনে করি।
আমরা কি আবার সিএসবি নিউজটা দেখতে পারবো না? এর বন্ধের পিছনে কি শুধুমাত্র ফিকোয়েন্সির দুর্নীতিই ছিল নাকি আরো কিছু আছে যেগুলো আমরা জানি না?
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


