আজ সারাদিন একটি গানই শুনছি। এইটা আমার স্বভাব। যখন একটা গান ভালো লাগে তখন সেটা বার বার শুনতে থাকি। গানটা ক্লোজ-আপ ওয়ান খ্যাত শিল্পী মাহাদী'র গাওয়া। গানটি নিচে দিলাম। সবার সাথে শেয়ার করলাম। সাথে লিংকটি।
তুমি বরুনা হলে হবো আমি সুনীল
তুমি আকাশ হলে হবো শংখচিল
তুমি নদী হলে হবো আমি জল
তুমি শ্রাবণ হলে হবো শ্রাবণ ঢল
তুমি পাহাড় হলে হবো আমি সবুজ
তুমি শাসন করলে হবো আমি অবুঝ
তুমি অরণ্য হও হবো পাখী
তুমি অশ্রু হও হয়ে যাবো আঁখি
তুমি জীবন হলে হয়ে যাবো আমি প্রেম
তুমি নকশীকাঁথা হলে হবো কারুহেম (২)
তুমি রাত্রি হলে হবো নিরবতা
তুমি দুঃখ পেলে হবো তার ব্যথা
তুমি প্রকৃতি হও হবো তার ছবি
তুমি কবিতা হলে হবো তার কবি
তুমি জীবন হলে হয়ে যাবো আমি প্রেম
তুমি নকশীকাঁথা হলে হবো কারুহেম (২)
গানটির লিংক
Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


