দুঃখগুলো থাকনা আজ বাক্সবন্দী,
মুছে যাক সব হিংসা আর অহমিকা,
স্নাত হও ভ্রাতৃত্বের সুখ জলে,
সব হৃদয়ে ছড়িয়ে পড়ুক রঙিন ভালবাসা,
তোমার হৃদয়ের যতটুকু সবুজ,
সেখান থেকে অল্পটুকু ভাঁজ করে,
রেখো আমার তরে,
তোমার সবুজ আর আমার লালে,
মিশে একাকার, যেন এক সাগর,
সেই সাগরে ভাসবে ভেলা, রঙিন হবে কেউ,
আবারও পাল তুলবে কেউ,
পালের হাওয়া হয়ে তুমি,
পথ দেখিও ওদের, ওরাই তোমার আপন হবে,
মনে রাখবে, মনের ভিতর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

