ব্লগ বন্ধুরা সহ অন্যান্য আরো বন্ধু বান্ধবের সংখ্যা কম নয়। সবারই টাচে থাকি বা থাকতে চেষ্টা করি সবসময়। হয়ত সবার সাথে প্রত্যক্ষ যোগাযোগ হয় না বিভিন্ন কারনে কিন্তু পরোক্ষ ভাবে মানে অন্যকোন বন্ধুর মাধ্যমে যোগাযোগ রাখি বা রাখার চেষ্টা করি সবসময়।
হ্যাঁ এতে কিছু সময় যায় ঠিকই। কিন্তু এটা আমার ভালো লাগে। আবার নেটে এমনও অনেক বন্ধু আছে যাদের সামনাসামনি কখনও দেখিনি। কখনও শুধু মেইল চালাচালি বা শুধু চ্যাট পর্যন্তই হয়েছে। বিভিন্ন জটিলতার জন্য দেখা সাক্ষাতটা হয়না হয়ত।
গত ঈদের দিনে এই টোটাল ফ্রেন্ড সার্কেলের একটা বড় অংশকে ইমেইলে ঈদকার্ড পাঠিয়েছি আবার কাউকে কাউকে এসএমএস করেছি। সবাই মেইল পেয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সেটা রিপ্লাই দিয়েছেন বটে। তাদেরকে ধন্যবাদ।
কিন্তু আজকে একটা ব্যাপারে নিজের কাছে খুব লজ্জা লাগলো। আজকে দিনের প্রথম দিকে মোবাইলে একসাথে অনেকগুলো এসএমএস আসলো। বুঝলাম না এতগুলো এসএমএস কে একসাথে পাঠালো? মেসেজ অপশনের ইনবক্সে গিয়ে দেখি অনেকগুলো নাম্বার থেকে "ফেইল্ড" মেসেজ। অর্থাৎ যে নাম্বার গুলোতে ঈদ শুভেচ্ছা এসএমএস পাঠিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই পাইনি। সেগুলো এতদিনে মেসেজ দিয়ে জানাচ্ছে অপারেটর।
খুব খারাপ লাগলো। ঈদ হয়ে গেছে অনেকদিন হলো। যদি তখনই এগুলো পেতাম তবে আবারো চেষ্টা করতাম। কিন্তু এখন তো আর কোন পথ নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

