somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রতিষ্ঠিত নিকটি তো চাইতেই পারি........

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ব্লগ এখন হাঁটতে শিখেছে। বয়স কয়েক বছর হলো। আমার বলতে কোন বাঁধা নাই এই রাজ্যে সামহোয়ারইনব্লগ পথপ্রদর্শক। আর তার পায়ের ছাপ দেখে এসেছে আরো কতগুলো ব্লগ বিভিন্ন বিচিত্রতা নিয়ে। মূলতঃ এদের সবাইকে যারপর নাই ধন্যবাদ যে তারা আমাদের ব্লগিং শিখিয়েছে। ওরা প্লাটফরম করেছে বলেই আমরা ব্লগিং করছি বাংলা ভাষায়।

আমাদের সর্বশেষ বন্ধুব্লগসাইট হলো প্রথম আলো ব্লগ। আর এ কথা অস্বীকার করতে কোন বাঁধা নাই যে, প্রথম আলো ব্লগ অনেক অভিজ্ঞতাই অর্জন করেছে তাদের আগে আসা ব্লগ গুলো থেকে। তাদের পথ চলতে অনেক সুবিধা হচ্ছে। হয়ত এর পরে যারা নতুন আরেকটা ব্লগ নিয়ে আসবেন তাদের জন্য আরো অনেক সুবিধা হবে।

এবার আসি, এই ব্লগসাইট গুলোর কর্তৃপক্ষের কি কি দায়িত্ব রয়েছে আমাদের প্রতি। মূলতঃ তাদের ঘাড়ের উপর উঠেই আমরা আমাদের কথা গুলো বলছি, মারামারি করছি, নালিশ করছি ইত্যাদি ইত্যাদি। বলতে গেলে আমাদের অত্যাচারে তারা অতিষ্ট (ফান করলাম)। তারা অনেক টাকা ইনভেষ্ট করে এই সাইটগুলোকে টিকিয়ে রেখেছে। কিন্তু আমরা ব্লগিং করছি একদম ফ্রি। বলতে গেলে কর্তৃপক্ষের সাথে আমাদের সবার (ব্লগার) সম্পর্ক ভালো। তাই অনেক অধিকারই জন্মেছে তাদের উপরে। একটা জিনিস আবদার করলে তারা হয়ত সেটা রাখার চেষ্টা করেন। এই অপশন এমন না হয়ে এমন হলে ভালো হতো, এমন অনেক। যেমন আমরা এখন প্রথম আলো ব্লগের কাছে বিভিন্ন অপশন, সুবিধার জন্য দাবী করছি। বিশ্বাস করি তারা সেটা পূরণ করবেন।

একটা লেখক বা একটা কবি বা একটা মানুষ কিন্তু একটা নামেই পরিচিত হতে চায়। কিন্তু সেই মানুষটি যখন তার লেখা বা চরিত্র দিয়ে একটা সেলফ প্লাটফরম তৈরী করে তখন সে চায় সবার কাছে সেইরকমই থাকতে। তাই বলে এটাও ঠিক না যে, হরিপদর ছেলের নাম রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারবে না। পারবে অবশ্যই পারবে। কিন্তু নিশ্চই রবীন্দ্রনাথ ঠাকুর নামে বাংলা সাহিত্যে আর কোন কবির আর্বিভাবও হবে না। যদি বাস্তবেই কোন মর্ডান রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতে লিখতে আবারো নোবেল প্রাইজ পেতে বসে তবে নিশ্চই সে নিজ থেকেই তার অন্য নাম বেছে নিবে।

প্রথম আলো ব্লগ ওপেন হওয়ার কয়েকদিনের মধ্যেই মুখরিত হয়ে উঠেছে নতুন নতুন ব্লগারের কলোরবে। খুব খুশির কথা। কিন্তু এটাও শোন যাচ্ছে, কেউ কেউ বলছেন, "ঐটা কিন্তু আমার নিক নয়"। ধরে নিলাম সে সত্যি বলছে। সেই কথাগুলোর সূত্র ধরেই আমার এই পোষ্টটি লেখা। আর অন্যের একটা প্রতিষ্ঠিত নিক নিয়ে আরেকটা ব্লগ প্লাটফরমে নিক রেজিষ্ট্রেশন করা কিন্তু ভালো কথা নয়। আমরা কখনই একটি ব্লগ থেকে অন্য ব্লগকে আলাদা ভাবি না। বিশ্বাস করি, এদের মধ্যে কোন দ্বন্দ নেই। আর তা ভাবার কোন কারণই নেই। এখানে কোন গ্রুপিং নেই।

আমি বিশ্বাস করি, প্রথম আলো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে ব্লগসাইট ওপেন করেছে। তাদের প্রধান লক্ষ্য হলো, বাংলায় ব্লগিংটা আরো সাবলীল করা। মানুষকে কথা বলতে দেবার জায়গাটা আরো বড় করে দেয়া। আবারো তাদের এই জন্য ধন্যবাদ। যেহেতু তারা একটা দায়িত্ব নিয়েছে ব্লগারদের কথা বলতে দেবার তাই একটা ব্লগারের চাওয়া পাওয়ার দিকেও নজর দেয়াটা তারা কখনই তাদের দায়িত্বের বাহিরে রাখতে পারেন না। একটা উদাহরন সহ বলি, সচলায়তনের প্লাটফরম দিয়ে যে ব্লগার একটা বিশেষ নিকে চরিত্র সৃষ্টি করতে পেরেছেন, সেই ব্লগার যদি সামহোয়ার বা প্রথম আলোর ব্লগের কাছে রিকোয়েষ্ট করে সেই নিকেই তাকে ব্লগিং করতে দেয়া হোক, তবে কর্তৃপক্ষের যাচাই করতঃ সেই ব্যাক্তিকে সেই নিকে ব্লগিং করতে দেয়া উচিত। এতে যেমন সেই ব্যাক্তি ব্লগিং করতে সাচ্ছন্দ্যবোধ করবেন ঠিক তেমনি পারমিশনদাতা কর্তৃপক্ষের উদারতা প্রকাশ পাবে।

আসলে যদিও ব্যাপারটা "আগে আসলে আগে পাবেন"। তারপরেও যা হবার হয়ে গেছে, এখনও যদি প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ ইচ্ছা করে তবে এসব সমস্যা সমাধান করতে পারে। আরেকটি উদাহরন দেই, চিকনমিয়া নিকটি সামহোয়ারে প্রতিষ্ঠিত একটা ফানি নিক, আমি বিশ্বাস করি এই নিকটির আড়ালে যে মানুষটি আছেন, তার একটা ব্লগিং চরিত্র আছে। সেই চরিত্রের মজা কিন্তু অন্য কোন লোক এই নিকে নিয়ে দিতে পারবে না। সেক্ষেত্রে আমার না জানার জন্য আসল নিকটির উপরে আমার শ্রদ্ধা হারাবে। ফলাফল, আমি সেই ফেক নিকের পাশাপাশি ব্লগিং করতে বিব্রত বোধ করবো। তাই সব ব্লগ কর্তৃপক্ষগুলো পারস্পরিক সৌহার্দ বজায় রেখে চলে, তবে আমরা ব্লগারগণ স্বাচ্ছন্দ্য ভাবে ব্লগিং করতে পারি।

আমার এই আর্জিটুকু সব ব্লগ কর্তৃপক্ষের কাছে রাখলাম। আপনাদের সুদৃষ্টি কামনা করছি। (এই পোষ্টটি সামহোয়ারইনব্লগ ও প্রথমআলো ব্লগে একইসাথে প্রকাশিত)
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০
৪০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×