somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাটোরের কাঁচাগোল্লা (পর্ব-১)

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর আগে লিখেছিলাম রসকদম নিয়ে। এবার আপনাদের জন্য লিখছি নাটোরের কাঁচাগোল্লা বিষয়ে।

না, এটা কোন রসগোল্লা টাইপের কোন মিষ্টি নয়। তবে গোল্লা কথাটা আসলো কিভাবে সেটা নিয়ে অনেক কথাই প্রচলিত আছে। সেগুলো বলবো। এই কাঁচাগোল্লা নিয়ে আছে অনেক ছোট ছোট গল্প যেগুলো মুখে মুখে ফিরেছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে।



সৃষ্টি ও প্রাপ্তিস্থান: ঠিক কত সালে এই মিষ্টির উদ্ভব হয়েছিল তা কেউ সঠিক ভাবে বলতে পারে না। তবে সম্ভবতঃ রাজাদের শাসন আমল যখন ছিল (অবিভক্ত ভারতবর্ষ) অথবা জমিদারী প্রথার শেষ প্রান্তে। এই কাঁচাগোল্লার সৃষ্টি স্থান রাজশাহী বিভাগের নাটোর জেলায়। কাঁচাগোল্লার সৃষ্টি একটি দুর্ঘনার মাধ্যমে। অর্থাৎ অঘটনের মাঝ দিয়ে এর জন্ম। এটা নিয়ে ছোট একটা গল্প আছে। সেটা বলছি। আর নাটোরই হচ্ছে এর একমাত্র জন্মস্থান নিশ্চই আর কোথাও নয়।



কাঁচাগোল্লা সৃষ্টির প্রচলিত গল্পটি:

==== রাজভান্ডারে রেগুলার মিষ্টি সরবরাহ করতো সে সময়ের এক মিষ্টি প্রস্তুতকারক। সেই মিষ্টি পুরো রাজপরিবার খেত আবার সেই মিষ্টিই পুজোতে ভোগ দেয়া হতো। তো বুঝতেই পারছেন, সেটার গুনগত মান কতটা নিখুত ছিল। প্রতিদিন সূর্য ওঠার আগেই রাজার প্রাসাদে মিষ্টি পৌছে দেয়া হতো। রাজা প্রতিদিন সকালে ঐ মিষ্টি খেতেন।



একদিন দেখা গেলো সেই মিষ্টি সরবরাহকারী মিষ্টি দিতে আসেনি। সকালে উঠে রাজার খাওয়া ও পুজোর জন্য মিষ্টি না পেয়ে মেজাজ গেল চটে। উনি খোঁজ করতে বললেন সেই সরবরাহকারীকে। সব পাইক পেয়াদা সেই লোককে ধরে আনলো। কিন্তু সে কোন কথা বলে না। রাজার হুংকারে কম্পমান কন্ঠে বলে, "হুজুর আজকে ছানাটা নষ্ট হয়ে গেছে, তাই মিষ্টি বানাতে পারিনি।" এদিকে রাজার মিষ্টির নেশা। উনি বললেন, "কি বলছো তোমার মিষ্টি নষ্ট হয়ে গেছে? যাও যা হয়েছে সেটাই নিয়ে আসো।" তো সেই লোক সেইটা নিয়েই আসলো। রাজা দেখলেন যে, আরে এটাতো কাঁচাছানা, আবার তাও নয়। এটাকে তো আর গোল করে মিষ্টির রূপও দেয়া যাবে না। অগত্যা উনি একটু হাতে নিয়ে চেখে দেখলেন। কিন্তু মুখে দেবার পরে সেই লোককে উনি খুব প্রসংশা করতে লাগলেন। আর বললেন, "বেয়াদবী করো আমার সাথে? এত সুন্দর মিষ্টি বানিয়ে বলছো, মিষ্টি নষ্ট হয়ে গেছে?"

তারপর থেকেই অন্যান্য মিষ্টির সাথে ঐ নতুন মিষ্টিও নিয়মিত রাজার বাড়ীতে পৌছে দিতে হতো। ====



এখনকার প্রস্তুতকারক: কথাটা শুনতে একটু অন্যরকম শোনাবে হয়ত, তবুও বলি নাটোরের কাঁচাগোল্লা বিশ্বের আর কোথাও তৈরী হয়না শুধু নাটোরের একটি মাত্র নির্দিষ্ট দোকান ছাড়া। আর নাটোরে অন্য যেসব দোকানে কাঁচাগোল্লা তৈরী হয় তার সাথে অরিজিনাল দোকানের কাঁচাগোল্লার রয়েছে স্বাদের দিকে বিস্তর ফারাক। আর সেখানে অন্যজেলা শহর বা দেশের কথাতো কল্পনাই করা যায় না। কেউ যদি দাবী করে তবে তা অবশ্যই বিশ্বাস যোগ্য নয়।

চলবে..........
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭
২৩টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×