আমাদের অফিসের একটা রেওয়াজ হলো প্রায় প্রতিবছরই মোটামুটি সবারই স্যালারি বাড়ে। তবে এই বাড়াটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন: উপস্থিতি, কাজের প্রতি মনোযোগ ইত্যাদি এবং সবশেষে বসের এসিআর।
সারা বছর ফুরফুরে মেজাজে থাকলেও বছরের শুরুতে আমরা একটু চুপসে যাই। সৃষ্টিকর্তাকে ডাকাডাকি করি বেশি। যাতে বেতনটা বেশী বাড়ে। দেখা যায়, কারো ৪০% বাড়ে আবার কারো ১০% বাড়ে। তবে গড়ে একটা হিসাব আছে সেটা সবারই বেলায় প্রযোজ্য। এই ধরেন ১৫-২০%।
কিন্তু আমরা সবাই এবার প্রচন্ড ভয়ের মধ্যে আছি।
চরম এক ভীতিকর অবস্থা।
কিন্তু এক বিশ্বাসী কলিগের একটা কথা সবার মনে চিঁড় ধরিয়েছে। ঐ কথা শোনার পর থেকে সবাই খুব হতাশ।
উনি বললেন, "এই সরকার ক্ষমতা গ্রহনের সাথে সাথে যেভাবে জিনিস পত্রের দাম কমে গেছে তাতে মনে হচ্ছে সেই ১২ বছর আগে ফিরে গেছি। দিন বদল শুরু হয়ে গেছে। আহা কি সুখ!! কিসের দাম কমেনি? সব কিছুর কমেছে। চাল, ডাল, তেল, চিনি, জ্বালানী তেল আরো কত কি? মানুষের জীবনযাত্রার মান নাকি সেই ১২ বছর আগের মত হয়ে গেছে।"
সরকার বলেছে, আরো নাকি সব কিছুর দাম কমে যাবে।
আপনাদের কোম্পানীর কি অবস্থা? স্যালারি কি বাড়বে?
আঁই আর নাই। আঁরে তোরা মারি হালা।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


