সেদিন রেডিওতে খবর শুনছিলাম, হঠাৎ খটকাটা লাগলো। খবরের শিরোনাম ছিল: ট্রানজিট, টাস্কফোর্স ইস্যুতে বিএনপি তথা বিরোধীদলগুলো নেতিবাচক অবস্থান বা মন্তব্য নিয়ে।
সেখানে খবরের এক পর্যায়ে প্রচার করা হয়, মাননীয় বানিজ্য মন্ত্রীর মুখের কিছু কথা। তিনি যা বলেন তার সারসংক্ষেপ হলো, "বিরোধী দল ও দেশের আপামর জনসাধারণকে আমরা আশ্বাস্ত করতে চাই যে, সরকার এমন কোন চুক্তি করবেন না যেটা দেশের জন্য হুমকি সরূপ। দেশবাসী নিশ্চিত থাকতে পারেন।"
সত্যি কথা বলতে কি, ওনার এই কথাটা সবারই ভালো লাগার ব্যাপার। উনি খুব ভদ্র এবং মার্জিত ভাবে তার অবস্থান পরিষ্কার করেছেন। আমি তাকে ধন্যবাদ দেই। এই খবরের সাথেই প্রচার করা হয় ভারতীয় হাইকমিশনার জনাব পিনাক রঞ্জন চক্রবর্তী এর ইংরেজীতে বক্তব্য। এবং সাথে সাথেই তিনি সেটা বাংলায় অনুবাদ করে বলেন। ভদ্রলোক খুব ষ্পষ্ট ভাবে কথা বলেন যার সারসংক্ষেপ ছিল এমন, "বিরোধীদল বা যারা অন্যরকম চিন্তা করছেন তারা "আল-ফাল" (আউল-ফাউল) মন্তব্য করছেন।
পাশ্ববর্তী দেশের একজন কুটনীতিক সেই দেশের একটি দল বা কিছু নেতার কথা বার্তাকে এমন ভাষায় বলতে পারেন না। ব্যাপারটা দৃষ্টিকটু। একটা দেশের ভিতর নিজেদের রাজনৈতিক নেতৃবৃন্দ পরস্পরের ব্যাপারে বিভিন্ন ভাবে উক্তি করতে পারেন (যদিও তা উচিত নয়)। কিন্তু একজন হাইকমিশনার কিভাবে একটি দেশের রাজনৈতিক নেতাদের ব্যাপারে এমন উক্তি করেন?
ব্যাপারটা শোভনীয় নয়।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


