somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী যেকথা গুলো বললে বিচক্ষণতার পরিচয় দিতেন....

০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যান্য নির্বাচনোত্তর প্রেক্ষাপট থেকে গতবারের নির্বাচনোত্তর প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ তার আগে গত দুইবছর অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। পুরাদেশবাসী একটা অন্যরকম আশা আকাঙ্খা নিয়ে ভোট দিয়েছিল। যার ফলশ্রুতিতে আওয়ামীলীগের বিশাল জয়। সবার মধ্যে একটাই আশা ছিল এবার হয়ত গতানুগতিক রাজনৈতিক আচার আচরন গুলো পরিবর্তন হবে।

১৮ পৃষ্ঠা ব্যাপী আওয়ামীলীগের "দিন বদলের সনদ" মানুষকে সেই পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল। আওয়ামীলীগ সরকার তাদের ক্ষমতা গ্রহনের পর কিছুদিন পর্যন্ত মানুষ ভেবেছিল সত্যিই বোধ হয় এবার ভালো কিছু হবে। কিন্তু সবার ধারনা পুরোপুরি ভুল প্রমাণিত করে এই সরকার সেই চিরাচরিত রূপে ফেরত এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সরকার সমর্থক ছাত্র সংগঠনগুলোর অন্তকোন্দল, প্রাতিষ্ঠানিক উচ্চপদ গুলোতে দলীয় আনুগত্য স্বীকারকারী ব্যাক্তির পূর্ণবাসন, রাষ্ট্রীয় প্রাসাশনিক পদগুলোতে ব্যাপক রদবদল এবং যার সর্বশেষ পদক্ষেপটি ছিল বিরোধীদলীয় নেত্রীর ক্যান্টনমেন্ট বাসভবনের লিজ বাতিল।

একটা শিশুও বুঝবে এটা একটি প্রতিহিংসার প্রতিফলন। বরং অন্য কিছু তো নয়ই। একটি শহীদ পরিবারকে উচ্ছেদ করে সেখানে অন্য শহীদ পরিবারকে পূর্ণবাসন হয় না। বরং প্রধানমন্ত্রী বিচক্ষণতার পরিচয় দিতেন যদি, তিনি বিরোধীদলীয় নেত্রীকে ক্যান্টনমেন্টে বসে রাজনীতি না করে অর্থাৎ বাসভবনটি সরকারের কাছে হস্তান্তর পূর্বক বাহিরে এসে বসবাস করে রাজনীতি করার আহব্বান জানাতেন।

লাল দীঘির ময়দানের জনসমাবেশে "একটি লাশের বদলে দশটি লাশ ফেলে দেবার অনুমতি দেয়া আর সংসদের দাঁড়িয়ে একটি শহীদ পরিবারকে উচ্ছেদ করে অন্য কতগুলো শহীদ পরিবারকে পূর্ণবাসন" কথা দুটির মাঝে কোন গুনগত পরিবর্তন নেই। শুধু পার্থক্য সময়, মাঝখানের অনেকগুলো বছর।

প্রতীয়মান হয় যে, শুধু সময় গিয়েছে কিন্তু রাজনৈতিক গুনাবলীর উন্নতি হয়নি। যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। তাহলে নির্বাচনোত্তর "দিন বদলের সনদের গান শুনিয়ে কি লাভ হলো?

দেশের যেখানে ক্ষুধা, দ্রারিদ্র, বিদ্যুৎ, শিক্ষা, সুশাসন, বিডিআর বিদ্রোহে সেনা অফিসারের মৃত্যুর কারণ উদ্ধার করা ছাড়াও অনেক কিছু ক্রাইং নিডস সেখানে এই ধরনের উস্কানীমূলক আর প্রতিহিংসা পরায়নের রাজনীতি কোন ভালো ফল বয়ে আনবে না, শাপে বর হয়ে দাঁড়াবে।

মনে রাখতে হবে, সবার জন্যই টাইম ফিক্সড, নট আনলিমিটেড। ইতিহাস অন্ততঃ তাই-ই বলে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১২
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×