বস, বলে কথা। দু চার জনের চেয়ে আলাদা তো হতেই হবে। বেশ সৌখিন মানুষ বটে। সোনার কাটা ওয়ালা ঘড়ি, দামী কলম ইত্যাদি ইত্যাদি। যাক সে কথা।
অফিস শেষে উনি আমাকে নিয়ে অনেকটা জোড় করে ঢুকলেন ঢাকা শহরের এক নামকরা চেইন শপে। বস হাটে আমিও পিছনে পিছনে হাটি। সেই শপে প্রচুর ভীড়। হাটাই দায়। মানুষ মানুষের পায়ের উপর উঠে যাচ্ছে। দেখলাম কিছুক্ষণ পরে গেট দিয়ে আর ঢুকতে দিচ্ছে না কাউকে। সবাই বাহিরে কিউ তে দাড়িয়ে আছে। যত জন বাজার করে বের হচ্ছে ঠিক ততজনকে ঢুকতে দেয়া হচ্ছে।
সব রমনীরা বাজার করছে স্বামীর পকেট উজাড় করে। আহা, তাদের পহেলা বৈশাখ উৎযাপন দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। আমি দেখি আর হাটি বসের পিছনে পিছনে।
মাছের ফ্রিজারের কাছে বিশাল ভীড়। কাউন্টারের ওপাশের লোকজনের চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে ওরা কিছু একটা লুকাচ্ছে। বুঝলাম, ওরা একটা একটা করে ইলিশ মাছ আনছে আর বিক্রি করছে। কোন দেখাদেখি নাই, বাছাবাছি নাই, ভিতর থেকে প্যাকেট হয়েই আসছে। আর একটু পর পর বলছে, "ষ্টক শেষ।" কিন্তু তারপরও মাছ ঠিকই আসছে।
এই হুড়পাড়ের মধ্যে ইলিশ কিনতে আসা রমনীর ঘাড়ের উপর দিয়ে পিছনে দাঁড়ানো এক লোক মাছের দরদাম করতে গিয়ে বিপদে পড়লো। আর যায় কোথায়? বাঙ্গালী সাজে সজ্জিতা রমনী মুখ ছোটালেন, "হোয়াট এ ননসেন্স? হোয়াই ইউ আর ডুয়িং দিস? এভ্রিবডি উইল সেলিব্রেট দিস ফেষ্টিভ্যাল ফার্ষ্ট বোশেখ। এভ্রিবডি উইল গেট ফিস। ওয়েট ম্যান, ওয়েট।"
অবশেষে আমার বস ১৮০০ টাকা দিয়ে দুটো ইলিশ মাছ কিনলেন। তারপর তার আকর্ণ বিজয়ী হাসি ছিল দেখার মত। আমাকে বললেন, "তুমিও মাছ কেনো। কাল পহেলা বৈশাখ না? পান্তা দিয়ে ইলিশ। সাথে একটু পিঁয়াজ আর কাঁচামরিচ।"
আমি মুখে জোড় করে হাসি ধরে রেখে মিথ্যাটা বললাম, "না বস, আমার বাসায় মাছ আছে। আগেই ফ্রিজআপ করে রেখেছি।" তারপর বস আর আমি বেরিয়ে গেলাম শপ থেকে। বস দুটো মাছ হাতে করে গাড়ীতে উঠলেন বাসার উদ্দেশ্যে। আর আমি?
আমি তো জানি আমার গতি কতদুর। ঘামে ভেজা বাঁকানো সিগারেটটা পকেট থেকে বের করে হাত বুলিয়ে সোজ করে ধরালাম। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে খুচরা মাছ বাজারের দিকে রওনা দিলাম। দেখি, কোন কিছু পাই কিনা? আমারও তো সাধ জাগে, ইলিশ দিয়ে পান্তা খেয়ে একদিন একটু বাঙ্গালী সাজতে।
কি আর করা, আমি হাটি আর হাটি মহল্লার বাজারের দিকে। কিন্তু পথ আর শেষ হয় না..................
(থাক, সে কথা না পরের পোষ্টেই বলবো
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



