আমার প্রিয় পোস্ট

আমন্ত্রন রইল http://www.somewhereinblog.net/group/MyRajshahi

আমার দেয়া জন্মদিনের শুভেচ্ছাটি ম্লান হয়ে গেলো

০৫ ই মে, ২০০৯ দুপুর ২:২৫

শেয়ারঃ
0 0 0

কেউ যদি বলে, দুনিয়াতে কে দুঃখী? আমার মতে, যে তার মাকে হারিয়েছে। কিন্তু যদি এমন হয়, যে তার জন্মের সময় তার মাকে হারিয়েছে? তবে সে কেমন দুঃখী? আসলেই সে সবচাইতে দুঃখী।

শিশুর ভুমিষ্টর সময় মায়েদের যে প্রসব বেদনা উঠে সেটা যে কতটা ভয়ংকর তা শুধু মায়েরাই বলতে পারে। তবে আমি আমার মা'কে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছি ঐ ব্যাথা সম্মন্ধে। তারা কেউ-ই সঠিক ভাবে অনুভুতিটা আমাকে বোঝাতে পারেন নি। যতটা বুঝেছি সেটা হলো, উনারাও ঠিক সেই সময়ের যন্ত্রনার তীব্রতা বর্তমান সময়ে মনে করতে শিউরে উঠেন।

একটা মা, নয় মাস দশদিন একটা শিশুকে তার গর্ভে রাখেন শুধু একটি আনন্দকর মূহুর্ত উপভোগ করার জন্য। সেটার ক্লাইমেক্স হলো প্রথম সন্তানের মুখ দেখা।

কিন্তু এমন যদি হয় সন্তান ভুমিষ্টের সময় তার মা মারা গেলেন। এটা কিন্তু অনেক কষ্টের। কারণ এই ভুমিষ্ট শিশুটির তো আর মা নেই। সে সারাজীবন মানুষ হবে অন্যের ছায়ায়, অযন্ত আর অবহেলায়। যতই হোক, মায়ের স্নেহ আর পাবে না। আর সে যখন বড়ো হবে, তখন একটা যন্ত্রনা তাকে কুঁড়ে কুঁড়ে খাবে। সেটা হলো, তার জন্যই তার মায়ের প্রস্থান।

আজ আমি আমার এক প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম সকাল বেলা বেশ খুশিমনে। কিন্তু আমার আনন্দটা পুরো ম্লান হয়ে গিয়েছে তার কথা শুনে। উনি আমাকে বললেন, "আমি জন্ম না নিলে তো আমার মা বেঁচে থাকতেন। তাকে তো পৃথিবী থেকে চলে যেতে হতো না।"

আমার আর কিছুই বলার ছিল না তখন। আমি আস্তে করে কথার ইতি টানলাম। কারণ উনার মনে যে আজ কত কষ্ট। তা হয়ত অন্যকেউ বুঝবে না। শুধু দোয়া করি, সব এতিমরা ভালো থাক। কেউ যেন তাদের দুঃখ না দেয়।

বন্ধু, তুমি ভালো থাকো।

 

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৯ দুপুর ২:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মে, ২০০৯ দুপুর ২:৩২
নীল-দর্পণ বলেছেন: খারাপ লাগল পড়ে। অনেক অনেক শুভকামনা আপনার বন্ধুর জন্য।
০৫ ই মে, ২০০৯ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: দোয়া করবেন প্লিজ আমার সেই বন্ধুর জন্য।

২. ০৫ ই মে, ২০০৯ দুপুর ২:৩৬
জেনন বলেছেন: কেউ যদি বলে, দুনিয়াতে কে দুঃখী? আমার মতে, যে তার মাকে হারিয়েছে। কিন্তু যদি এমন হয়, যে তার জন্মের সময় তার মাকে হারিয়েছে? তবে সে কেমন দুঃখী? আসলেই সে সবচাইতে দুঃখী।


আপনার বন্ধুটি সহ সবাই ভালো থাকুক।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: আসলেই এই স্পর্ষকাতর বিষয়গুলো যখন চিন্তা করি তখন সত্যিই খুব খারাপ লাগে।

০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: সব বন্ধুই ভালো থাকুক।

৪. ০৫ ই মে, ২০০৯ দুপুর ২:৩৭
ওমর হাসান আল জাহিদ বলেছেন: কষ্টকর বাস্তবতা... তার জন্য শুভ কামনা রইল।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: আসলেই কষ্টকর বাস্তবতা।

৫. ০৫ ই মে, ২০০৯ দুপুর ২:৩৭
ফা্রুক হাসান বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার বন্ধুর জন্য...
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: আপনার দেয়া শুভকামনা যেন আমার বন্ধুটির সুখের পাল্লা ভারি করে দেয়। এরচেয়ে আমি আর বেশী কিছুই চাইনা।

০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আসলেই পান্না কিছু কথা বোঝানো যায় না, যেগুলো কথায় বলতে গেলে গলা ধরে আসে।

৭. ০৫ ই মে, ২০০৯ দুপুর ২:৫৩
পারভেজ বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার বন্ধুর জন্য...
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: এই শুভকামনা পৌছে যাক সব মা-বাবা হারা মানুষের হৃদয়ে।

০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: আমারও।

০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: কষ্ট নিজেও কম পাইনি। আমাদের সবারই আত্মশুদ্ধিতে যাওয়া উচিত। আমাদের আসে পাশে পরিচিত অনেকেই এমন আছে। যাদের জীবনভর মায়ের স্নেহ পাওয়া হয়নি। ওরা লেলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্য মা- যখন তার ছেলেকে আদর করে। তাই ওদেরকে একটু স্নেহ আর ভালবাসা দিয়ে কি আমরা কাছে টেনে নিতে পারি না?

১০. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:১০
~স্বপ্নজয়~ বলেছেন: দোয়া আর শুভকামনা আপনার বন্ধুটির জন্য
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১১. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:১০
সীমন্ত ইসলাম বলেছেন: মানুষের দু:খ কষ্ট তো দেখেছি অনেকই, উপলব্ধির গভীরতা এতো দূর খুব কম সময়ই গেছে।

অসম্ভব ক্ষমতাবান আপনার লেখনি।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: প্রত্যেক মানুষেরই নিজের ও অন্যের অনুভুতির প্রতি উপলব্ধি শক্তি থাকা উচিত।

১২. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:১১
সীমানাহীন বলেছেন: ~স্বপ্নজয়~ বলেছেন: দোয়া আর শুভকামনা আপনার বন্ধুটির জন্য

+++++++++++
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:১৪
আশরাফ বলেছেন:
সত্যিই মনটা খারাপ হয়ে গেলো;
অসংখ্য শুভকামনা আপনার বন্ধুর জন্য।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: আমার জন্য মন খারাপ হয়ে গেলে দুঃখিত।

১৪. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:১৯
নিরক্ষর বলেছেন: নীল-দর্পণ বলেছেন: খারাপ লাগল পড়ে। অনেক অনেক শুভকামনা আপনার বন্ধুর জন্য।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: হ্যা সে ভালো থাক।

১৫. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:১৯
জুল ভার্ন বলেছেন: একষ্ট পৃথিবীর আর কাউকে শেয়ার করা যায়না...............

ভালোথেকো বন্ধু আমার, ভালোথেকো ভাই আমার.........
০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: আমরা সবাই ভালো থাকি একে অপরের সাথে।

১৬. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:১৯
কিরিটি রায় বলেছেন: শুধু দোয়া করি, সব এতিমরা ভালো থাক। কেউ যেন তাদের দুঃখ না দেয়।

০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: সেটাই কিরিটি রায়।

১৭. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:২২
তায়েফ আহমাদ বলেছেন: কষ্টোকর বাস্তব।
কিছুই করার নেই।
মেনে নিতে হয়!
০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: আসলেই বাস্তবতা অনেক কষ্টেরই হয়।

০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: ভালো থাকিস সাঝু।

১৯. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৩০
সবাক বলেছেন:
বন্ধু/ভাই অবশ্যই ভালো থাকবে।

আপনার বন্ধু একজন ব্লগার। যে সংকোচের কারণে আজ আপনি নাম প্রকাশ করতে পারেন নি, সেখানে যে বাধা আছে... ওই বাধার গায়ে পেচ্ছাব করি!

সময়ের অপেক্ষায় আছি।


শুভ জন্মদিন ফাঁসির আসামি !!!!
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: সবাক,


আপনার কমেন্টের উত্তর আমি দিচ্ছি না।

কিন্তু আমাদের সবারই মনে রাখতে হবে প্রত্যেকটি মানুষের কিছু স্পর্ষকাতর বিন্দু আছে। সেখানে একেক জন একেক রকম ভাবে অনুভুতি গুলো প্রকাশ ঘটায়। এটাকে দুর্বলতাও বলতে পারেন। কেউ তখন তার সেই অভাবকে কাটানোর জন্য মানুষের সাথে হাসে খেলে। অভিনয় দিয়ে তার সেই দুঃখটা ভুলে থাকতে চায়। কিন্তু কেউ যদি বুঝে শুনে সেই দুর্বলতম জায়গায় আঘাত করে দুরে দাঁড়িয়ে মজা নিতে থাকে তবে সেখানে আর বলার কিছু থাকে না। এ রকম অবস্থার দুর্বলতম মানুষের একমাত্র সমাধান হলো, নিজেকে গুটিয়ে নেয়া। এর অর্থ এই না যে, হেরে যাওয়া। এটা এক ধরনের মহানুভবতা।

২০. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৭
মেসবাহ য়াযাদ বলেছেন: যার মা নেই, তার কিস্সু নেই...
০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: বস এই কথাটা ঠিক।

২১. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৭
গিফার বলেছেন: মানুষ রে মন খারাপ করার জন্য এইসব পোষ্ট দেন কেন ? মাইনাস

:(
০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: সুখের মত দুঃখও মানুষের জীবনের সঙ্গী। দুঃখটা মানুষের স্বঅবস্থানটা জানান দেয়।

২২. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৭
কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন সেই প্রিয় বন্ধুকে। যেখানেই থাকুন ভাল থাকুন।
মা চিরদিন কারো বেঁচে থাকে না তবে মায়ের দোয়া সঙ্গে থাকে আজীবন। সেই দোয়াই আপনার বন্ধুর চলার পথের পাথেয় হোক।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা।

২৩. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৯
গিফার বলেছেন: @সবাক

আপনি জানলে বলেন দয়া করে..
২৪. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৮
ধামাধরা বলেছেন: কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন সেই প্রিয় বন্ধুকে। যেখানেই থাকুন ভাল থাকুন।
মা চিরদিন কারো বেঁচে থাকে না তবে মায়ের দোয়া সঙ্গে থাকে আজীবন। সেই দোয়াই আপনার বন্ধুর চলার পথের পাথেয় হোক।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৫. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৭
সবাক বলেছেন:
মিলটন ভাই...

ব্লগ জীবনের আমার সবচে' বড় ভুল ছিলো দু'একজন ব্লগারের প্রমান ছাড়া কথা বিশ্বাস করা।
বিবেকের কাছে নিজেই ফাঁসির আসামী হয়ে আছি।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: ব্লগ বন্ধু হিসেবে আপনার সুন্দর জীবন কামনা করি।

২৬. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:২১
মুহিব বলেছেন: আপনার এই বন্ধু ভাল থাকুক। দু:খ কখনও তাকে স্পর্শ না করুক। কখনও যেন সে অন্যের ব্যবহারে আহত না হয়। সে যেন সকলের মাঝে ভাল থাকে।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: হ্যা মুহিব আপনার আশা যেন সত্য হয়।

২৭. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:৩৯
সুপার গ্লু বলেছেন: বন্ধু, তুমি ভালো থাকো। শুভ জন্মদিন
২৮. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৩
আজনবী বলেছেন: খারাপ লাগ। আপনার বন্ধুর জন্য জন্মদিনের শুভেচ্ছা।
২৯. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৫:১৪
অন্তিম বলেছেন: এমন জন্মদিন সবার জন্যই কষ্টের।
শুভ জন্মদিন।

আর
@সবাক ভাইয়া,
তোমার কথার মানে বুঝতে পারি নাই। মানে বুঝিয়ে দিয়ে যাও।
কিসের মুখে পেচ্ছাব করবা এটা তোমার মুখে মানায় না।
আশা করি বুঝতে পেরেছ।
৩০. ০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
নাজমুল আহমেদ বলেছেন: বন্ধু, তুমি ভালো থাকো। শুভ জন্মদিন
৩১. ০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
জেরী বলেছেন: বন্ধুকে, শুভ জন্মদিন
৩২. ০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
তানভীর আহমেদ সজীব বলেছেন: মনটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল...

বন্ধুটির জন্য অনেক অনেক শুভকামনা...সে সুস্থ থাকুক, সুন্দর থাকুক...মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা... শুভ জন্মদিন...

ধন্যবাদ মিলটন ভাই...

৩৩. ০৬ ই মে, ২০০৯ সকাল ৮:৫৭
স্কাউট বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় মিল্টন ভাই এমন কষ্টের কিন্তু সত্য একটা বিশয় নিয়ে পোস্ট দেবার জন্য। নাম প্রকাশ না করা সেই ব্লগার ভাইয়ের মত সুহৃদ, স্বজ্জন, উচ্চশিক্ষিত সর্বপরি মানবিক হৃদয়বান ব্লগার কি আমাদের ভিতর অনেক আছেন?অথচ তাঁরমত একজন ব্লগারকে আমরা হারিয়েছি কিছু নোংড়া এবং মানষিক ভাবে পঙ্গু গুটিকতক ব্যক্তি স্বার্থবাদী ব্লগারের সম্মিলিত চাপাবাজীদের কারনে। যারা তাদের নোংড়া আক্রশ মিটিয়েছে-সেই ব্লগারকে ব্যন করিয়ে! সব চাইতে মজার ব্যপার-সেই দলের প্রধান হোতা নাম প্রকাশ নাকরা ব্লগারের থেকে বেনিফিশিয়ারীদের অন্যতম!

আমি শুধু ব্লগ পড়ি, মন্তব্য করি-কিন্তু আমি লিখতে পারিনা-এটা আমার অযোগ্যতা। আপনারা যারা ভালো লিখেন-তারা বিশয়টা নিয়ে যদি লিখেন-খুব খুশী হব। মনে করবো সত্য এবং সততা এখনো আমাদের ভিতর থেকে নিঃশেষ হয়ে যায়নি। আপনাকে আবারো অনেক ধন্যবাদ।

@সবাক ভাই, আপনি কি এব্যপারে কিছু লিখবেন? আপনি কি এবিশয় কিছু লিখার মানবিক দ্বায়িত্ব মনে করেন?
০৬ ই মে, ২০০৯ সকাল ১০:১২

লেখক বলেছেন: ভাই স্কাউট, সবই ঘটেছে সবার চোখের সামনে। এবং তা লিপিবদ্ধ আছে তা ব্লগের পাতায়। সেখানে কার কি ভূমিকা ছিল সেটা সবাই জানে। খারাপ লাগে তখনই যখন মানুষ সব দেখে বুঝে শুনে চুপ করে থাকে।

ব্লগে আসি ভালো একটা সময় পার করতে। খোঁচা খুঁচি করতে আসি না।

৩৪. ০৬ ই মে, ২০০৯ সকাল ৯:০৩
কঁাকন বলেছেন: আপনার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা
৩৫. ০৬ ই মে, ২০০৯ সকাল ১১:৪০
সেজুঁতি বড়ূয়া বলেছেন: বিশয়টা অন্তর ছুঁয়ে যায়! বন্ধুর জন্ম দিনে আন্তরিক শুভেচ্ছা।
০৬ ই মে, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ সেজুঁতি।

৩৬. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১:৪৪
শাফ্‌ক্বাত বলেছেন: আমি যখন ছোট ছিলাম, একটা কথা আমার মা প্রায়ই বলতেন "নিজে যেদিন মা হবা, সেদিন বুঝবা, মা হওয়ার কত কষ্ট"
আমি এখন হাড়ে হাড়ে বুঝি আর ভাবছি আমার মেয়ে রা বড় হলে ওদেরও আমি একদিন এইকথাটা বার বার শোনাবো...

আরেকটা কথা আম্মু বলতেন "মা হারালে বুঝবা কী হারাইলা, আমার তো মা নাই তাই আমার যাওয়ার জায়গা-ও নাই"। আমি মায়ের কাছ থেকে দূরে থেকেই বুঝি মা ছাড়া কতো কষ্ট, আর এর বেশী তো ভাবতেই পারিনা!"
০৬ ই মে, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: সেটাই এই বিষয়গুলো খুবই স্পর্ষকাতর। আর এই ধরনের ঘটনায় ভুক্তভুগী মানুষগুলোও স্পর্ষকাতর হয়েই থাকে। তাদের ব্যাক্তিগত অনুভুতি গুলো আর দশটি মানুষের মত হয় না।

ধন্যবাদ আপনাকে।

৩৭. ০৬ ই মে, ২০০৯ বিকাল ৪:০৫
সবাক বলেছেন:
মিলটন ভাই...

আমার উপরের কমেন্টটি পারলে মুছে দিয়েন।
(বিনীত অনুরোধ)
০৬ ই মে, ২০০৯ বিকাল ৪:১০

লেখক বলেছেন: মুছে দিলাম সবাক। ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৩৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ