পরবর্তী টিকা দিবসে অভিভাবকরা কি নিঃশ্চিন্ত থাকবে?
০৯ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভিটামিন 'এ' ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি 'অ্যালবেনডাজোল' খেয়ে অসুস্থ হয়ে পড়ছে দেশের বেশ কয়েকটি অঞ্চলের শিশু। এ পর্যন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং সহস্রাধিক শিশু হাসপাতালে ভর্তি। এটা একটা উদ্বেগজনক খবর। প্রায় সব মিডিয়ার কভারেজ পাচ্ছে বর্তমানে। আমি প্রথম খবরটি দেখেছি একটি জাতীয় দৈনিকে শনিবারে। অথচ শনিবারেই এই টিকা খাওয়ানোর ডেট ছিল। এখানে উল্লেখ্য ঠিক সেই দিনেই আমি ঢাকা শহরের খুব কম জায়গায় টিকা খাওয়ানোর কার্যক্রম চলতে দেখেছি। বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক হারে এই কর্মসূচী চলেনি। বিভিন্ন পাবলিক প্লেসে শুধু হলুদ ব্যানার ঝুলতে দেখেছি কিন্তু কোন ভীড় দেখিনি। হয়ত সকালে প্রকাশিত ঐ খবরটির কারনেই।
কিন্তু কেন এই ঘটনা ঘটলো? একটা জীবনরক্ষাকারী টিকাতে এমন ভেজাল বা সমস্যা হলো কি করে? এটা দেখভাল করা সরকারের দায়িত্ব। হয়ত সরকার ঠিকই একটা তদন্ত রির্পোট তৈরী করবে এবং সেটা একসময়ে প্রকাশিতও হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই জীবন-মৃত্যুর ঘটনা নিয়েও সরকারের দায়িত্বশীল মুখপাত্র তাদের কন্টকপূর্ণ বক্তব্য দিতে ছাড়েনি। তারা এটা নিয়েও রাজনীতি করেছেন। তারা এটাকে একটা বিরোধীদলের অপপ্রচার বা তাদেরই দায়ী করেছেন।
কিন্তু মূল ব্যাপারটি অন্য জায়গায়। যে আতংক অভিভাবকদের মধ্যে ঢুকে গেলো এটা দুর হবে কিভাবে? সরকারের তদন্ত রিপোর্ট কি পারবে সেই ভীতি কাটাতে? পরবর্তী টিকা দিবসে বাবা-মায়েরা তাদের সন্তানদের কি সতঃস্ফুর্ত ভাবে টিকা খাওয়াতে নিয়ে যেতে পারবে?
সরকার এ প্রশ্ন গুলোর উত্তর কি দিবে?
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন