আমার প্রিয় পোস্ট
- ডিগ্রী, পদক ও সম্মাননা অর্জনে শেখ হাসিনার বিশ্বরেকর্ড সম্ভব হবে কি? - আবুল হাসান নূরী
- ওজন কমানোর এক জাদুকরি ফর্মুলাঃ সপ্তাহে ৭ থেকে ১০ পাউন্ড ওজন কমান - আমি নকশাল
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- Youtube থেকে Video ফাইলকে Audio আকারে ডাউনলোড করা - শাহাদাত রুয়েট
- একজন গওহর রিজভী - োমসতাক
- জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার {(যারা জানেনা তাদের জন্য) সম্পূর্ণ আজাইড়া পোস্ট} - অণুজীব
- গুগল ট্রান্সলেট এখন বাংলায় - ফয়জুল ...
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দলিল(শুধুমাত্র দলিলের সত্যতা ও অসত্যতা নিয়ে মতামত দিবেন,কোনো রাজনৈতিক মতামত নয়) - পর্ব ০১ - তারেক০০০
- ছবি ব্লগঃ ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ - শেখ আমিনুল ইসলাম
- এডভেঞ্চার পুবের পাহাড়। সবচেয়ে উচু পর্বত শিখরে। - সৌম্য
- ঘুরে এলাম বাংলার স্বর্গ তিন্দু, নাফাখুম - রাতুল রেজা
- আমার যত ভ্রমণ ও ছবিব্লগ - কাঊসার রুশো
- ছবি ব্লগঃ হিমালয় কন্যা নেপাল – পোখারা (শেষ পর্ব) - ত্রিনিত্রি
- সৌদি প্রবাসীঃ অনলাইনে জেনে নিন আপনার রেসিডেন্ট পারমিট(ইকামা) সংক্রান্ত সব তথ্য - পারাবত
- গুগল আর্থ আপডেটঃ রংপুর বিভাগ - কর্ণেল সামুরাই
- মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) - এখুনি করিয়ে নিন! - ডিসকো বান্দর
- বি ডি আর হত্যাকান্ডের সেই গোপনীয় অধ্যায়গুলো-৩য় খন্ড - স্বাধীনতার_অপেক্ষায়
- কর ফাঁকি দিয়ে এয়ারটেলের যাত্রা শুরু : ভারতকে বাজার ও টেলিকরিডোর দেয়ার নীলনকশা - মারজান
- জাগরণের গান-২ : মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক (৬টি ডিস্ক-১০১টি গান) - সপ্রতিভ
- “Kaspersky Internet Security 2011″ কে হ্যাক করে ৫ বছরের জন্য নিজের করে নিতে চান?? তাহলে দেরি না করে এখানে ঢুকে পড়ুন। পরে সুযোগ নাও পেতে পারেন। - দা ডার্ক নাইট
- Dial Up Modem এর Supported Speed বৃদ্ধি। - sparkle24
- শারফুর সাথে একদিন.... - নাজিরুল হক
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ৩০ হাজার জাসদকর্মী হত্যা রহস্যের সন্ধানে - এম. রহমান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- কালীপদ সাহা: বিহারিদের পৈশাচিক নির্যাতনের জীবন্ত সাক্ষী - এম. রহমান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের[একটেল, বাংলালিংক,ওয়ারিদ, টেলিটক] ইন্টারনেট ব্যাবহার করাযায় খুব সহজেই ...
- মোঃ মোয়াজ্জেম হোসেন
- বিডিআর বিদ্রহ সেনা হত্যা ৩২ টি প্রশ্ন । - প্রিন্সেস ঢাকা
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ৩৩৩ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- ১৫ আগস্ট ১৯৭৫ আগে ও পরে - এরশাদুর রহমানা
- প্রথম আলোচিত ক্রসফায়ার সিরাজ সিকদার হত্যা : এই হত্যা ইতিহাসের বর্বরতম ঘটনা : মাহমুদুর রহমান মান্না - কবুতর মিয়া
- সরকারের একবছর : মাসে গড় খুন ৩৫৫, ধর্ষণ ২৫৫ - সায়েমুজজ্জামান
- 'বিফল কোপেনহেগেন জলবায়ূ সম্মেলন' - মোঃ রফিকুল ইসলাম
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- [আপডেটেড] গুগল ওয়েভের চোখ ধাধানো রিভিউ! ~ সাথে ফ্রি ইনভাইটেশন!

- আমড়া কাঠের ঢেকি
- বিটিসিএলের ব্রডব্যান্ড সার্ভিসটা কেমন? - বিডি আইডল
- সহজেই ব্যবহার করুন আমেরিকা, ইল্যান্ড এর IP adress আর লুকান বর্তমান Ip Adress - সজীব রহমান
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৪) - মাহমুদ সিএসই
- ব্লগার মাহবুব মতিনের মৃত্যু; ও বন্ধু আমার! - ফয়সল নোই
- বৃহত্তর রাজশাহীর ব্লগারদের লিস্টঃ রাজশাহীয়ানরা আওয়াজ দেন - ধ্রুবমেঘ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- ফিরে দেখা ১/১১: প্রথম পর্ব [রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন শেখ ফজলুল করিম সেলিম] - স্পাইডার
- আজ মিলটনের জন্মদিন - মুহিব
- যে কোন সাইটে বাংলা অক্ষর ভাল ভাবে দেখার জন্য ইনস্টল করুন Font Fixer - মেঘবালক অর্ভনীড়
- মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ - ~স্বপ্নজয়~
- উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা: ইন্টারনেট ব্যান্ডউইডথ বাড়ান ২০% - বিডি আইডল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইন বাংলা ডেট কনভার্টার - পাগল কবি
- টেলিফোন নম্বর গুলো কি একটু মুখস্ত করবেন? - মিলটন
- পিসির আইপি পরিবর্তন করবেন কিভাবে? - বিডি আইডল
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট ১৯০ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- ব্লগের বর্ষসেরা পোস্ট- চোরকাঁটা ইশ্টাইল
কিস্তি -১ - চোরকাঁটা
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- অভ্র বাংলা ফ্রি সফটওয়ারে বিজয় কীবোর্ড লেআউট দিয়ে টাইপিং - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- মিলটন নামের মানুষটি - মুহিব
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে নিজের নাম যোগ করা - মশিউর রহমান মেহেদী
একজন মা'কে বাঁচাই আর মা'য়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখি
১১ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৮
আপডেট: পোষ্টে পেপ্যালের লিংক দেয়া হয়েছে এবং জাপান থেকে সাহায্য পাঠানোর সহজ ব্যাবস্থা করা হয়েছে
ছেলেটার সাথে আমার পরিচয় মেসেঞ্জারে। সে কোথা থেকে যেন আমার ইমেইল আইডি পেয়ে এড করেছিল। বেশ কয়েকবার চ্যাট হয়েছে তার সাথে। তবে প্রত্যেকবারই খুব কম সময়ের জন্য। এরপর সে আমার মোবাইলে ফোন করে। মাঝে মাঝে কথা হয়। তবে তার চ্যাটে বা কথাবার্তায় কি যেন একটা লুকানো ভাব আমি দেখেছি। আমিও জোড় করিনি কখনও তাকে, সেগুলো জানার জন্য। তবে উপলব্ধি করতাম কোন একটা লুকানো ব্যথা ছেলেটার মাঝে আছে। আমি কখনও তাকে হাসতে শুনিনি।
সে গতকাল আমাকে একটা এসএমএস পাঠায়। জানলাম 'প্রথম আলো'তে একটা লেখা ছাপা হয়েছে। সেটা নাকি তার মাকে নিয়ে লেখা। আমি ততক্ষনাৎ তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম সে কেমন আছে? উত্তরে সে বলল, "ভাইয়া আপনি ওটা পড়েন তাহলেই বুঝতে পারবেন।"
আমি লেখাটি পড়ার পর স্তম্ভিত হয়ে পড়লাম। বুঝলাম ছেলের দীর্ঘশ্বাসের কারণ। ওর মধ্যে একটা অব্যাক্ত কষ্ট আছে। আমি ছেলেটিকে কখনও দেখিনি। সে আমাদের একজন সহব্লগার। মেডিকেলে পড়ে তৃতীয় বর্ষে। মেধাবী ছাত্র। বাবা-মায়ের স্বপ্ন, ছেলে একদিন অনেক বড় ডাক্তার হবে। মানুষের সেবা করবে।
ওর মা অসুস্থ্য। দীর্ঘদিন ধরে তার কিডনী দুটি নষ্ট। তার চিকিৎসার জন্য ১২ লক্ষ টাকার প্রয়োজন। চাকুরীহারা মুক্তিযোদ্ধা বাবা ঘরে। একমাত্র আয়ের সক্ষম মা এখন প্রচন্ড অসুস্থ্য। তবে সংসার চাকা ঘোরাবে কে? অন্য ভাইগুলোর কি পড়ালেখা এখানেই থেমে যাবে? বাবা-মায়ের স্বপ্ন কি পূরণ হবে না?
কিন্তু ঠিক এই মূহুর্তে তার মায়ের চিকিৎসার জন্য ১২ লক্ষ টাকা প্রয়োজন। এই টাকার পরিমানটা তাদের কাছে এখন বিরাট একটি ব্যাপার। কিন্তু আমরা যদি সবাই একটু এগিয়ে আসি তবে হয়ত সেটা কোন ব্যাপারই না। সবার সম্বিলিত চেষ্টায়, যদি একজন মা' বেঁচে থাকেন, আর সেই মা সুস্থ্য হওয়ায় যদি পরিবারের চাকা ঘোরে, আর তার সন্তান যদি ডাক্তার হয়, আর সেই ডাক্তার যদি হাজারো এমন মা'কে সেবা দিয়ে আলো জ্বালাতে পারে, তবে সেটাই আমাদের জন্য স্বার্থক হবে।
তাই আসুন, আমরা সবাই একটু করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই। একজন মা'কে বাঁচাই আর মা'য়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখি।
সাহায্য পাঠাবার ঠিকানা:
রহিমা খাতুন, সঞ্চয়ী হিসাব নং- ১৩৫৯০,
পূবালী ব্যাংক, প্রধান শাখা, ময়মনসিংহ।
সুইফ্ট কোড: PUBABDDHA
![]()
পে-প্যালের লিংক:
Click This Link
যারা জাপান থেকে সাহায্য পাঠাতে চান:
"জাপান পোষ্টঅফিস ব্যাংক"
Postal A/C: Das Shubash Chandra
15140-36909251
বিঃদ্রঃ- ব্লগার "নিলআকাশেরদুঃখ" সে-ই ছেলেটি। তার মা'ই অসুস্থ্য। আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। (আমি কখনও ব্যাক্তিগত কারনে নেটে থাকতে না পারলে, সেই আপনাদের সব কমেন্টের উত্তর দিবে)
নিলআকাশেরদুঃখ = হুমায়ুন কবীর
মোবাইল - ০১৭২২২০৩৯৮২
Email- renoy222@ইয়াহু ডট কম
প্রথম আলো'তে প্রকাশিত লেখাটি:
Click This Link
আরো কিছু ইনফরমেশন জানতে প্লিজ লগইন করুনঃ
http://rahimakhatun.yolasite.com/need-help.php
তার রিপোর্ট গুলো মধ্যে কয়েকটি দিয়ে দিলাম:
![]()
![]()
![]()
![]()
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজামশাই বলেছেন:
ষ্টিকি করা হউক
জটিল বলেছেন:
স্টিকি হোক যত দ্রুত সম্ভব , এর আগেও তার লেখা দেখেছিলাম ।দোয়া করি যেন দ্রুত সব ঠিক হয়ে যায় ।
রুবেল শাহ বলেছেন:
স্টিকি হোক যত দ্রুত সম্ভব, দোয়া করি যেন দ্রুত সব ঠিক হয়ে যায়।
ষ্টিকি করা হউক কথাটা বলতে বা লিখতে আর ভালো লাগেনা, কষ্ট লাগে।
ষ্টিকিতে ঝুলে থাকে মৃত্যুর খুব কাছে বসে থাকা মানুষের মুখ।
ভালো লাগেনা কষ্ট লাগে।
দোয়া করছি প্রান খুলে।
ভাস্কর চৌধুরী বলেছেন:
সাথে আছি।
আসুন, আমরা সবাই একটু করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই এই মায়ের প্রতি.......................
পোষ্টটি ষ্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃর্ষ্টি আকর্ষন করছি।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
প্লিজ সবাই একটু এগিয়ে আসুন।আমার মা কে বাঁচান
লেখক বলেছেন: আমরা সবাই দোয়া করি, মা নিশ্চই সুস্থ্য হয়ে উঠবেন ইনশাল্লাহ।
তানহা তাবাসসুম বলেছেন:
বুঝলাম না এই পোষ্টটা স্টিকি করা হচ্ছে না কেন............... অন্তত "হাত বাড়িয়ে দাও" এখানে তো রাখা যায়...............
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
ষ্টিকি করা হোক। যে যেভাবে পারেন এগিয়ে আসুন। খুব কঠিন কাজ নয় এটা। এর থেকে অনেক কঠিন কাজ আমরা করেছি।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
ভগবান থাকেন ভদ্র পল্লিতে এখানে তাকে খুজে পাওয়া ভার।আসলেই তাই।না হলে সামুর কানে কেন যাচ্ছে না ?
লেখক বলেছেন: সবাইকে এগিযে আসার জন্য অনুরোধ করছি। সরাসরি ব্যাংক একাউন্টে আপনারা সাহায্য পাঠাতে পারেন।
ফেরারী পাখি বলেছেন:
সত্যিই পোষ্টটা স্টিকি করা হোক। একজন মা এত খানি অসুস্থ, অথচ সামর্থ্য নেই চিকিৎসা করাবার। আমার মায়ের মুখটা মনে পড়ে গেল।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
পোস্টটি স্টিকি করুন কর্তৃপক্ষ।।।।।
জুল ভার্ন বলেছেন:
পোষ্টটি ষ্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃর্ষ্টি আকর্ষন করছি। আমাদের সমবেত উদ্দ্যোগে একজন মা'কে বাঁচিয়ে তুলতে চাই.........
মিলটন বলেছেন:
আমাদের সবারই অনেক বেশী এগিয়ে আসা উচিত এইজন্যই যে এই ঘটনাটা আমাদের একজন ব্লগবন্ধুর মায়ের। আমাদের খুবই কাছাকাছি কেউ।
প্রচেত্য বলেছেন:
কর্তৃপক্ষ প্লিজ পোষ্টটিকে স্টিকী করুন
দূর্ভাষী বলেছেন:
পোষ্টটি স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।
অপরাজিতা ০০৭ বলেছেন:
ধন্যবাদ শিল্টন ভাইয়া, এমন একটা পোস্ট দেয়ার জন্য।কর্তৃপক্ষকে অনুরোধ পোস্টটি স্টিকি করার জন্য।
লেখক বলেছেন: যাই হোক নো প্রোবলেম, ম চাপতে শ চলে এসেছে। যদি সেই মা' সুস্থ্য হয়ে যান আর আমরা সবাই সেটাতে অংশগ্রহন করতে পারি তবে সেটা অনেক ভালো হবে।
আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমাদেরই একজন ব্লগার বন্ধুর মা। সুতরাং আমাদের দায়িত্বটা কি অনেক বেশী না?
নিলআকাশেরদুঃখ বলেছেন:
কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার মোবাইল নম্বর +8801722203982
প্লিজ সবাই দোয়া করবেন
মোটু মিয়া বলেছেন:
দীর্ঘশ্বাস
তিতাস একটি নদীর নাম বলেছেন:
ধন্যবাদ কর্তৃপক্ষকে স্টিকি করার জন্য।
ইমির বলেছেন:
নাহিদার থেকে প্রাপ্ত টাকা যদি বেশি হয় তাহলে এখানে দিয়ে দিলেই তো হয়
নিলআকাশেরদুঃখ বলেছেন:
ধন্যবাদ কর্তৃপক্ষকে স্টিকি করার জন্য।
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন:
মা সে ত মাই। তার তুলনা নাই।আসুন আমাদের হাতটা বাড়িয়ে দেই...............................।
মা তুমি সুস্থ্য হয়ে উঠবে ইনশাল্লাহ।
কর্তৃপক্ষকে ধন্যবাদ.
সাদা কাগজ বলেছেন:
সাথে আছি।আসুন, আমরা সবাই একটু করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই এই মায়ের প্রতি.......................
গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন:
মিলটন ভাই, সবাই নিজে নিজে ব্যাংক একাউন্টে টাকা পাঠালে খরচ বেশী, আবার অনেকে ঝামেলা মনে করতে পারে।
ঢাকাতে সবার টাকাগুলো কেউ একজন কালেক্ট করলে সবচে ভাল হয়, সমন্বয়হীনতা থাকবে না। আমরা বাকি সবাই তাহলে একজনের কাছে পৌছায়া দিতে পারি । আপনার কাছে জমা রাখতে পারেন তাহলে এই পোষ্টে আপডেট দিতে সুবিধা হবে - কত জমা হল, আর কত দরকার।
মায়ের জন্য দোয়া রইল ।
লেখক বলেছেন: ভাই সাইফুল,
আপনার স্বেচ্ছায় কেউ ব্যাংকে সরাসরি টাকা পাঠাতে চাইলে পাঠাতে পারেন অথবা দেশের ভিতর থেকে এস এ পরিবহনে টাকা পাঠানো সোজা। শুধু প্রাপকের নাম ও মোবাইল নাম্বার (পোষ্টে তার নাম ও মোবাইল নাম্বার দেয়া আছে) দিয়ে দিলেই সে পেয়ে যায়। এছাড়াও যদি ঢাকাতে আপনারা কেউ টাকা পাঠাতে চান তবে আমার সাথে যোগাযোগ করে আমার কাছে পৌছে দিতে পারেন। তবে আমি সেগুলো সব একজায়গায় করে ময়মনসিংহে পাঠিয়ে দিবো।
আপনাদের একান্ত সহযোগীতা কামনা করছি।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
@ নাজনীন আপু বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা এত ভাল নয়।ওপারেশন সাকসেস ফুল খুব কমই হয়।আমি আমার শিক্ষক ডাক্তারদের কাছ থেকেই পরামর্শ নিয়েই তাকে কোলকাতার এপোলো হসপিটালের নিয়ে গিয়েছি।আর ভাই মা...ত যেখানে ভাল চিকিৎসা হবে সেখানেই নিয়ে যাব তাই না ??টাকার ব্যাবস্থা আল্লাহর হাতে
অমাবশ্যার চাঁদ বলেছেন:
আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন।
রাজনীতি বলেছেন:
কি ধরনের চিকিতসা করা হচ্ছে? জানাবেন। ভাল থাকুক সকলের মা। এই মা ও সুস্থ্য হয়ে উঠুক। আর বিপোর্টে creatinine point টা লেখা নাই।জানতে ইচ্ছা করছে।
'মা" তুমি চিন্তা করো না আমরা তোমার সন্তানেরা সকলেই তোমার পাশে আছি তুমি সুস্থ হবেই "ইনশআল্লাহ্"
নিলআকাশেরদুঃখ বলেছেন:
creatinine poin: 4.9,blood urea:-146.
heamoglobin 6.1 ছিল গত মাসে।
এগুলোর reference range or normal হল creatinine 1-1.5
blood urea 15-40
heamoglobin 12-15 for female
হুতুমে পঁচা বলেছেন:
পোস্টটি স্টিকি করুন কর্তৃপক্ষ।।।।।
মোটু মিয়া বলেছেন:
বাংলাদেশের ডাক্তার সম্পর্কে আমাদের মত তিক্ত অভিজ্ঞতা মনে হয় খুব কম লোকের আছে...টেষ্ট পরীক্ষা দেয়ার সময় থেকে আমার বুকে ব্যাথা আর হাই ব্লাড ছিল...৩জন ডাক্তার দেখালাম...১জন বললো বুকে ব্লক,১জন বললো ১৫দিন পরপর দেখা কর...আরেকজন বললো তোমার মানসিক সমস্যা...?????
মোটু মিয়া বলেছেন:
কিডনি ড্যামেজ ৭০% হওয়ার পর ধরা পরে..কিন্তু বাংলাদেশের ডাক্তারদের কাছে ধরা পড়ল ৯০% হওয়ার পর...এজন্যই হয়তো বাংলাদেশে ডক্টরকে ডাক্তার বলে..
তানহা তাবাসসুম বলেছেন:
ধন্যবাদ কতৃপক্ষকে স্টিকি করার জন্য
একলিম বলেছেন:
আসুন আমরা সবাই একটু করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই। একজন মা কে বাঁচাই সে জদি তোমার আমার মা হত তাহলে আমরা কি করতাম উনি তো আমাদের দেশের মা ।আমাদের ই মা ।
কালপুরুষ বলেছেন:
সাধ্য ও সামর্থানুয়ায়ী যতটুক করা সম্ভব করবো। ওনার জন্য দোয়া রইলো।
আকাশ_পাগলা বলেছেন:
ছেলেটা কে ভাই? এমনই ত আরেকটা পোস্ট দেখেছিলাম। আরেক ছেলের। তার মাও অসুস্থ এবং সেটা প্রথম আলোতে প্রকাশিত হয়। দুজন কী একই ব্যক্তি?
নিলআকাশেরদুঃখ বলেছেন:
ওটা আমারছোট
মাহিরাহি বলেছেন:
আকাশ_পাগলা এর আগেরটা বোধহয় আমি পোষ্ট করেছিলাম।ঐ ছেলেটি নটরডেমে পড়ত।
ইনি আরেকজন মা।
আশাকরি শেষপর্যন্ত দুজনেই সূস্থ্য জীবন যাপনে সক্ষম হবেন।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
এখানে আমি নিলআকাশদুঃখ।আমার ছোট।মানে আমার ছোট ভাই হিমেল৭৮৬ এবং মটুমিয়া।আর প্রথম আলোতে হিমেল২০২১ নিকে লিখে।বিভ্রান্ত হওযার কারন নেই
নিলআকাশেরদুঃখ বলেছেন:
আমি নিজেই কনফিউজড
নিলআকাশেরদুঃখ বলেছেন:
আকাশ_পাগলা ভাই ওইটা আমরা নই
আকাশ_পাগলা বলেছেন:
ব্যাপারটা বুঝলাম না।একেক বার একেক কথা বললেন। সবার জন্যই আমার সমবেদনা আর শুভকামনা।
মোটু মিয়া এর পোস্টের কথা বলছিলাম। আপনার ছোট ভাই????
আবদেল্লাহ ফাইসাল বলেছেন:
দুৎখজনক, মায়ের কষ্ট।
শ খি আ ঈয়ন বলেছেন:
সাথে আছি...
নিলআকাশেরদুঃখ বলেছেন:
হাঁ মটু মিয়া আমার ভাই
প্রশান্ত শিমুল বলেছেন:
আমি বুঝতে পারছিনা কেন সবাই শুধুই দোয়া করে যাচ্ছেন আরে এর জন্য যে শুধু ই দোয়া হলে চলবেনা । আর্থিক সাহাজ্য প্রদানই এখন সবথেকে আগে প্রযোজন। আসুন আমাদের স্মর্থ অনুযায়ী সাহাজ্য পাঠাতে থাকি এই মায়ের জন্য আর তারপর দোয়া করতে থাকি করূনাময়ের কাছে .......যিনি রোগ দিয়েছেন অতপর দিয়েছেন তার চিকিৎসাও...
আইরিন সুলতানা বলেছেন:
চারিদিকে এতো কষ্টের ঘটনা !!! একটার পর একটা ...কতটা কি করা যায় সবার জন্য !!আশা করি যে যার মত এগিয়ে আসবেন।
তারিক হাসান তারিক হাসান বলেছেন:
মারে,আপনার এই ছেলের সামর্থ যে খুব কম। দোয়া করা আর চোখের পানি ফেলা ছাড়া ......
শিশু বলেছেন:
মুহিত সাহেবকে বলা হোক বাজেটে কালো টাকা শাদা করার উপায় হিসেবে শুধু হাজার এক খাতে বিনিয়োগ নয়, অসুস্থ অবিত্তবান মানুষের চিকিৎসাতে দানও অন্তর্ভুক্ত হোক। প্রতিটি নাগরিকের সুচিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্ব।
মানবী বলেছেন:
সাধ্যমতো সাহায্য পৌঁছে দিবো আশা করি।নিজ নিজ সাধ্যমতো সাহায করার অনুরোধ সকলের প্রতি।
আপনার মা'র দ্রুত আরোগ্য কামনা করছি, আপনি ভালো থাকুন নিলআকাশেরদুঃখ।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
মানবী আপু ধন্যবাদ।আকাশ যেখানে নিল সেখানে ত দঃখ থাকবেই।নিলআকাশেরদুঃখ কি ভাল থাকতে পারে ??
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
আজ সকালে ঘুম থেকে উঠেও ভাবছিলাম সেই কৃষিবিদ মায়ের বিষয়ে লেখা পোস্টটা কর্তৃপক্ষ কেন স্টিকি করল না? অফিসে এসে ব্লগে প্রব্শে করেই মনটা ভাল হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।
মুহিব বলেছেন:
মা সুস্থ হয়ে উঠুক।
শরীফ উদ্দীন বলেছেন:
এ যেন এক মায়ের নয়, লক্ষ মায়ের আর্তি।নিজের রোগে নয়, সন্তানের শোকের চিন্তা।।
সবার সহায়তা কামনা করছি,
কামনা করছি "মা"-য়ের আশু রোগ মুক্তির।
সাহায্য পাঠানোর আরো কয়েকটি পদ্ধতি খোলা থাকলে ভাল হত।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
পে প্যালের একাউন্ট বাঙলাদেশ থেকে করা যায় না।কেউকে করে দিতে হবে।প্লিজ সবাই এগিয়ে আসুন
এম. হাবীব বলেছেন:
মা শুধু আপনার একার নয়, আমাদের সবার। দোয়া করি সবার সহযোগিতায় মাকে যেন আল্লাহ ভালো করে দেয়।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
হাঁ আমার মা একজন কৃষিবিদ.
সুপার গ্লু বলেছেন:
সকলের চেষ্টায় আশা করি মা ভালো হয়ে উঠবে, মার জন্য অনেক দোয়া।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
আপনাদের সহযোগিতা ছাডা এত দূর আসা সম্ভব হত না।সবার কাছে চির কৃতজ্ঞ থাকব
নিলআকাশেরদুঃখ বলেছেন:
@ তারিক হাসান তারিক হাসান ভাই দোয়াই অনেক কিছু ।সবসময় মার জন্য দোয়া করবেন।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
জার্মানির কেউ আছেন।থাকলে একটু যোগাযোগ করুন।ওখানের কিডনি প্রতিস্থাপন সম্পর্কে একটা কথা শুনলাম।সেটার ব্যাপারেই কথা বলব।
সিটিজি৪বিডি বলেছেন:
সুদুর প্রবাস থেকে মায়ের জন্য দোয়া করছি।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
জনাব ইউনূস ভাই তার ব্লগে লিখেছিলেন "শুধু জেনো জীবনে চলার বাঁকে বাঁকে যেখানে আলো আন্ধকারের খেলা,সেখানে কোন না পাওয়ার বেদনা নেই,নয় কোন দুঃখ , কান্না শুধু তোমার হাসি নিয়া বেঁচে থাকতে চাই মা
হাঁ মা তোমার চোখের জলো নয়,তোমার হাসির কিরন থাকে প্রেরনার শক্তি খুজতে চাই আমরা ,তোমার সন্তানেরা,
কৃতজ্ঞতা ---ইউনূস ভাইকে যার লেখা পড়ে অনুপ্রানিত হই
মা ত মা ই,আমার মা ত সবারই মা
নয়ন বেষ্ট বলেছেন:
প্রার্থনা করি "মা যেন সুস্থ হয়ে আবার তাঁর প্রিয় সন্তানদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন"
নিলআকাশেরদুঃখ বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞ।যাদের কমেন্টস আমার সামনে চলার পথে পাথেয়পৈতাল
সিটিজি৪বিডি
নয়ন বেষ্ট
সুপার গ্লু
মোহাম্মদ হাবীব উল্যাহ
শরীফ উদ্দীন
মুহিব
মুহাম্মদ মোহেব্বুর রহমান
নতুন রাজা
মানবী
শিশু
তারিক হাসান তারিক হাসান
আইরিন সুলতানা
প্রশান্ত শিমুল
শ খি আ ঈয়ন
আবদেল্লাহ ফাইসাল
আকাশ_পাগলা
মাহিরাহি
কালপুরুষ
একলিম
তানহা তাবাসসুম
হুতুমে পঁচা
সোনালী তিস্তান
রাজনীতি
এস্ মাহবুব
অমাবশ্যার চাঁদ
গাজী মো: সাইফুল ইসলাম
নাজনীন১
সাদা কাগজ
এস এম শাখওয়াত আহমেদ
ইমির
তিতাস একটি নদীর নাম
নুরুন্নবী হাছিব
নাজিরুল হক
অপরাজিতা ০০৭
দূর্ভাষী
বুলবুল আহমেদ পান্না
প্রচেত্য
একরামুল হক শামীম
ফিরোজ-২
জুল ভার্ন
তাজুল ইসলাম মুন্না
ফেরারী পাখি
রাজ মো, আশরাফুল হক বারামদী
ভাস্কর চৌধুরী
আমি ও আমরা
রুবেল শাহ
ভাঙ্গন
জটিল
রাজামশাই
লেখক বলেছেন: দিলাম ভাই।
লেখক বলেছেন: পোষ্টটি অনেক আগে থেকেই ষ্টিকি করা আছে।
এখন এই মূহুর্তে সবচেয়ে প্রয়োজন টাকার। আপনার সামর্থ্য অনুয়ায়ী সাহায্য করার অনুরোধ করছি।
নতুন রাজা বলেছেন:
জাপানের কোন ব্লগার ভাই সহযোগীতার হাত বাড়িয়ে দিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন... আমাদের ইচ্ছা আছে, সব টাকা একত্র করে বাংলাদেশে পাঠানোর... প্লিজ আপনার সহযোগীতার হাতটি বাড়িয়ে দিন... প্লিজ...
হুনার মন্দ বলেছেন:
স্টিকি করা হোক। মডু...এই পোষ্টটা স্টিকি করেন...জলদি।
স্নিগ্ধা বলেছেন:
একতাই বল। মা তুমি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।
মো: জিল্লুর রহমান সোহাগ বলেছেন:
নিয়তির কাছে আমরা সত্যির অর্থে খেলনা বৈকি আর কিছুই নয় । তানাহলে এমনটি কেন হবে । একদিন যে ছেলেটার নিরলস প্রচেষ্টায় অসংখ্য মানুষ নতুন করে বাঁচার সপ্ন দেখবে অথচ তাকেই মনের ভেতর আজীবন কষ্ট পুষে রাখতে হবে । আমরা চাইনা এমনটি হোক । আমরা কেউ জানিনা সামনে কি আছে তবু একবার সবাই মিলে নিয়তির সাথে যুদ্ধ করলে মনে হয় জয়টা আমাদেরই হবে।
নতুন রাজা বলেছেন:
জাপানে আমরা যতজনের সাথে যোগাযোগ করা যায়, চেস্টা করছি। বিশ্বের যে প্রান্তে যে আছেন, সকলের কাছে আপিলটুকু পৌছে দেন প্লিজ... ঢাকায় কেউ একজন টাকা সংগ্রহের উদ্দ্যোগটা নেন... কি করে সংগ্রহটা আসতে পারে তার জন্যও আলোচনা প্রয়োজন। আমাদের একটু সহযোগীতায় একজন মানুষের জীবন বাঁচতে পারে... আপনার হাতটি বাড়িয়ে দেন একজন মা-এর জন্য...
সেলিম জাহাঙ্গীর বলেছেন:
মা একটা মধুর ডাক,যার মা বেঁচে নাই কেবল সেই বোঝে মা হারানোর বেথা। আমরা সকলেই চাই মা আমাদের বেঁচে থাক। আমার আপনার একটু ভালো বাসাই। এমাদের মা বেঁচে উঠবে। নীল আকাশে যতই আধার আসুক
এই কালো ভেদ করে চাঁদের আলো আলোকিত করবে আবারো সন্তারে মন। আমরা সকলে বিধাতার কাছে মার জন্য রোগমুক্তি কামনা করি
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
সামু একটা পরিবার। আমরা সবাই এ পরিবারের সদস্য। এই পরিবারের কেউও চায়না.................... মা আমাদের ছেড়ে চলে যাক।
সমীরণ বলেছেন:
সাথে আছি...
নাফসানিয়াত ফাতেমা বলেছেন:
দো্যা করি আপনার মা ভাল হয়ে উঠুন, খুব তাড়াতাড়ি--
রন্টি চৌধুরী বলেছেন:
কেউ কি প্লীজ পেপাল একাউন্ট সেট করে দিবেন। পেপাল হলে সহজে ডোনেট করা যায়। কেউ কি কষ্টটুকু করবেন দয়া করে।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
এখন সবচেয়ে যে বিষয়টি জরুরি সেটা হল একটা পেপাল একাউন্ট ।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
@সেলিম জাহাঙ্গীর রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটা মনে পড়ে গেল।
" ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী আমার সোনার ধানে গিয়াছে ভরি "
আমার মার আবস্থাও এমনি হয়েছে
নিলআকাশেরদুঃখ বলেছেন:
আপনারই আমার চলার পথের শক্তি
নিলআকাশেরদুঃখ বলেছেন:
রন্টি দা ধন্যবাদ দিয়ে ছোট করব না
শাহরিয়ার ডট কবীর বলেছেন:
আল্লাহ সকল মা কে সুস্থ রাখুন......
নিলআকাশেরদুঃখ বলেছেন:
যারা পুবালী ব্যাংক এ সরাসরি টাকা পাঠাতে চান।তাদের swift code দরকার হবে ।পুবালী ব্যাংক এর swift code হল PUBABDDHA
শত রুপা বলেছেন:
মা সুস্থ হয়ে উঠুন।
মিলটন বলেছেন:
পেপ্যালের ব্যাবস্থা করা হয়েছে, আপনারা যারা পেপ্যালের মাধ্যমে সাহায্য করতে চান তারা (পোষ্টের মাঝে লিংক আছে) সাহায্য পাঠাতে পারেন।
মিলটন বলেছেন:
@ প্রিয়তমেষুদুঃখিত ভাই। আপনার কমেন্টটি রাখতে পারছি না। এটা যদি অন্যকোন পোষ্টে হতো তবে ব্যাপার ছিল না।
আপনাকে একটু দায়িত্বশীল হবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
রন্টি চৌধুরীকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: সমস্যা নাই ভাই। ব্যাবস্থা একটা হয়েছে। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আমীন ভাই, অনেক দিন পরে আপনাকে দেখলাম। কিছু টাকা জোগাড় হলে হয়ত চিকিৎসাটা শুরু করা যাবে। তবে এ ব্যাপারে আপডেট দিবে "নিলআকাশেরদুঃখ"।
মিলটন বলেছেন:
পে-প্যালে জমা পড়েছে: (নাম সংক্ষিপ্ত আকারে দেয়া হলো)ম. ই (কানাডা) - ১ ডলার
এ. এন. (ইউএসএ) - ২০ ডলার
নতুন রাজা বলেছেন:
মিল্টন ভাই, জাপানে যারা আছেন, তাদের জন্য সহজ একটা লিংক আমরা ঠিক করেছি। আপনি এই লিংকটা একটু আপডেট-এ দিয়ে দিবেন প্লিজ...জাপানে বসবাসরত ভাইদের জন্য "জাপান পোষ্টঅফিস ব্যাংক"-এর নাম্বার
Postal A/C: Das Shubash Chandra
15140-36909251
আমি এই বিষয়ে নীল আকালের দুঃখ ভাইয়ের সাথে কথা বলেছি।
লেখক বলেছেন: ভাই আপনার লিংকটি পোষ্টে আপডেট করা হলো। সেখানে কত জমা হলো, সেই ব্যাপারে এই পোষ্টে একটা আপডেট মন্তব্য আকারে দিলে ভালো হয় (যদি সম্ভব হয়)।
রিয়াজ উদ্দিন বলেছেন:
নতুন রাজা বলেছেন:
মিল্টন ভাই, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা...। আমি সামহোয়ার ইন ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই একজন মানুষকে বাঁচানোর প্রচেষ্টায় আন্তরিকতার জন্য...। একইসংগে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি পোষ্টটি যেন আরো কিছুদিন ষ্টিকি রাখা হয়। আমরা যারা দেশের বাহিরে আছি, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি টাকা সংগ্রহের। এক্ষেত্রে আমরা লিংক হিসাবে সামুর পোষ্টটিও ব্যবহার করছি। তার প্লিজ এখনই পোষ্টটি ষ্টিকি থেকে সরাবেন না। তাহলে আমরা খুব সমস্যায় পরবো।
আমি আমার সাধ্যমত জাপানে সংগ্রহের আপডেট দিবো। আপাততঃ ২০০০ ইয়েন (এটা ক্যাশ)। ব্যাংক একাউন্টটা আজই প্রথম ব্যবহার করা হচ্ছে, তাই এই মুহূর্তেই কোন আপডেট দিতে পারছি না। আমি আপডেট জানা মাত্রই আপনাদের জানাবো, কথা দিচ্ছি...
লেখক বলেছেন: আসলে এখানে আমার ক্রেডিট বলে কিছুই নাই। যা করার তা সব আপনারা করছেন। জ্বি, সময় সুযোগ করে আপডেটটা পোষ্টে দিয়েন।
নতুন রাজা বলেছেন:
মিল্টন ভাই, এইমাত্র আপডেট পেলাম ওসাকা ইউনিভার্সিটি-র রির্সাচার ও ছাএরা মিলে ১৪০০০ ইয়েন তুলেছেন... আরো কিছু উঠবে ওসাকা ইউনির্ভাসিটি থেকে
লেখক বলেছেন: ধন্যবাদ তাদের এবং আপনাকে। সব ইয়েন একসাথে করে পরে টাকায় কনভার্ট করে আপডেট কমেন্ট দিবো। চলুক..... তবে এ সংগ্রাম।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
নতুন রাজার মত সবাই এগিয়ে আসুন।ধন্যবাদ নতুন রাজা
রিজভী নেয়াজ খুলনা বলেছেন:
আমি শিশুর সঙ্গে ১০০% একমত।অর্থমন্ত্রী এটা করলে ভালো হয়।
জোহান বলেছেন:
আমাদের মতো সন্তানরা বেচে থাকতে মা বিনা চিকিৎসায় মরবে এটা অসম্ভব,,..,,কিছুতেই মানা যায় না
নিলআকাশেরদুঃখ বলেছেন:
@ জোহান আপনারই আমার চলার পথের শক্তি
নতুন রাজা বলেছেন:
আপাতত আপডেট হচ্ছে, হোক্কাইডো-র বাংলাদেশী ভাইয়েরা প্রায় ২৫০০০ ইয়েন-এর মতো সংগ্রহ করেছেন। তবে ওখানে আরো সংগ্রহের প্রচেষ্টা চলছে। আমি আন্তরিক ভাবে হোক্কাইডোর বাংলাদেশী ভাইদের কৃতগ্গতা জানাচ্ছি...
চাচামিঞা বলেছেন:
উনার ক্যাম্পেইনটাকি বসুন্ধরা সিটিতে হচ্ছে? সেখান থেকে মনে হয় ভালোই সংগ্রহ হয়। আমি আমার মতো চেস্টা করবো কথা দিলাম।
লেখক বলেছেন: না এখনও বসুন্ধরাতে শুরু হয়নি। সাথে থাকার জন্য ধন্যবাদ।
দুরের বলাকা বলেছেন:
হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে সর্বশেষ ৩২০০০ ইয়েন সংগ্রহ করা হয়েছে। আশা করি ৩৫০০০+ ইয়েন সংগ্রহ করা যাবে। আমরা আগামীকাল/তার পরের নিন তা "জাপান পোষ্টঅফিস ব্যাংক"-এর নাম্বারPostal A/C: Das Shubash Chandra
15140-36909251 এ পাঠিয়ে দিব। মায়ের জন্য দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।
লেখক বলেছেন: ধন্যবাদ। পে প্যালে অল্প কিছু জমা হয়েছে আরো। আপনাদের ওখানকারটা একসাথে করে একটা আপডেট দিবো হয়ত কালকে।
মিলটন বলেছেন:
পে-প্যালে জমা পড়েছে: (নাম সংক্ষিপ্ত আকারে দেয়া হলো)ম. ই (কানাডা) - ১ ডলার
এ. এন. (ইউএসএ) - ২০ ডলার
তা. মি. (কানাডা) - ১০ ডলার
সরাসরি সাহায্য:
ওসাকা ইউনিভার্সিটি ও হোক্কাইডো ইউনিভার্সিটি [জাপান]
৪৬০০০ ইয়েন
নতুন রাজা বলেছেন:
নীল আকাশের দু:খ, আমি আপনাকে অত্যান্ত জরুরী একটা মেইল পাঠিয়েছি প্লিজ দেখবেন...
হিমেল আহমেদ। বলেছেন:
আমি আল্লার রহমতে একটা কাজ হাতে পেতে যাচ্ছি । টাকাটা পাব Paypal এ তাই আশা করছি ভাল donate করতে পারব।আমার জন্য আপনারা একটু দোয়া করবেন।
লেখক বলেছেন: অবশ্যই দোয়া করি।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
আপনাদের জন্য দোয়া সব সময়ই থাকবে।আর আমার ছোট ভাই এর নামও হিমেল
মেটালিফেরাস বলেছেন:
সাধ্যমত চেষ্টা করব।
মিলটন বলেছেন:
পে-প্যালে জমা পড়েছে: (নাম সংক্ষিপ্ত আকারে দেয়া হলো)ম. ই (কানাডা) - ১ ডলার
এ. এন. (ইউএসএ) - ২০ ডলার
তা. মি. (কানাডা) - ১০ ডলার
এ. নুর (ইউএই) - ২০ ডলার
সরাসরি সাহায্য:
ওসাকা ইউনিভার্সিটি ও হোক্কাইডো ইউনিভার্সিটি [জাপান]
৪৬০০০ ইয়েন
নতুন রাজা বলেছেন:
ওসাকা ইউনিভার্সিটির শেষ আপডেট ২০০০০ ইয়েন...
লেখক বলেছেন: ধন্যবাদ তবে আপডেট দিলাম ১২৭ নাম্বার কমেন্ট দেখেন প্লিজ।
মিলটন বলেছেন:
পে-প্যালে জমা পড়েছে: (নাম সংক্ষিপ্ত আকারে দেয়া হলো)ম. ই (কানাডা) - ১ ডলার
এ. এন. (ইউএসএ) - ২০ ডলার
তা. মি. (কানাডা) - ১০ ডলার
এ. নুর (ইউএই) - ২০ ডলার
ওসাকা ইউনিভার্সিটি ২০০০০ ইয়েন
হোক্কাইডো ইউনিভার্সিটি ৩২০০০ ইয়েন
নতুন রাজা বলেছেন:
এখন পর্যন্ত জাপানের আপডেট:হোক্কাইডো ইউনির্ভাসিটি ৩২,০০০ ইয়েন
ওসাকা ইউনির্ভাসিটি ২০,০০০ ইয়েন
ব্যাংক-এ জমা ১৮,০০০ ইয়েন
-------------------------
মোট ৭০,০০০ ইয়েন
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপডেট করে একটা মন্তব্য দিলাম।
মিলটন বলেছেন:
পে-প্যালে জমা পড়েছে: (নাম সংক্ষিপ্ত আকারে দেয়া হলো)ম. ই (কানাডা) - ১ ডলার
এ. এন. (ইউএসএ) - ২০ ডলার
তা. মি. (কানাডা) - ১০ ডলার
এ. নুর (ইউএই) - ২০ ডলার
ওসাকা ইউনিভার্সিটি ২০,০০০ ইয়েন
হোক্কাইডো ইউনিভার্সিটি ৩২,০০০ ইয়েন
ব্যাংক-এ জমা ১৮,০০০ ইয়েন
-------------------------
মোট ৭০,০০০ ইয়েন
স্বাধীনতা৭১ বলেছেন:
জোহান বলেছেন: আমাদের মতো সন্তানরা বেচে থাকতে মা বিনা চিকিৎসায় মরবে এটা অসম্ভব,,..,,কিছুতেই মানা যায় না
দুরের বলাকা বলেছেন:
হোক্কাইডো ইউনিভার্সিটি সর্বশেষ ৪২,০০০ ইয়েন(প্রতিশ্রুত আরও ৩০০০ ইয়েন)
নতুন রাজা বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ দুরের বলাকা ভাইকে, তার আন্তরিকতার জন্য। উনার আন্তরিকতার ফলেই হোক্কাইডো থেকে এতো ইয়েন সংগ্রহ করা সম্ভব হয়েছে... আজকের আপডেট:
হোক্কাইডো ইউনিভার্সিটি ৪২,০০০ ইয়েন
ওসাকা ইউনিভার্সিটি ২১,০০০ ইয়েন
ব্যাংক-এ জমা ২০,০০০ ইয়েন
-------------------------
মোট ৮৩,০০০ ইয়েন
নতুন রাজা বলেছেন:
এইমাত্র খবরের ভিত্তিতে আপডেট:হোক্কাইডো ইউনিভার্সিটি ৪২,০০০ ইয়েন
ওসাকা ইউনিভার্সিটি ২১,০০০ ইয়েন
ইয়ামাগুচির বাংলাদেশী ভাইয়েরা ১৫,৫০০ ইয়েন
ব্যাংক-এ জমা ২০,০০০ ইয়েন
-------------------------
মোট ৯৮,৫০০ ইয়েন
দুরের বলাকা বলেছেন:
হোক্কাইডো ইউনিভার্সিটি সর্বশেষ ৫০,০০০ ইয়েন
নতুন রাজা বলেছেন:
চলুক তবে এই সংগ্রাম... দুরের বলাকা ভাইকে ধন্যবাদ দেয়ার মতো ভাষা আমার জানা নাই... পৃথিবীতে আপনাদের মতো মানুষ এখনো আছে বলেই বিশ্ব মানবতা টিকে আছে...
নিলআকাশেরদুঃখ বলেছেন:
যাদের ঋন কখনো শোধ হব নDr. Shafi Bhuiya
Dr. Shuvash chandra das
ব্লগার দুরের বলাকা
আপনাদের কাছে চির কৃতজ্ঞ
নতুন রাজা বলেছেন:
সর্বশেষ আপডেট (জাপান)হোক্কাইডো ইউনিভার্সিটি ৫০,০০০ ইয়েন
ওসাকা ইউনিভার্সিটি ২৬,০০০ ইয়েন
ইয়ামাগুচির বাংলাদেশী ভাইয়েরা ১৫,৫০০ ইয়েন
ব্যাংক-এ জমা ২০,০০০ ইয়েন
-------------------------
মোট ১,১১,৫০০ ইয়েন
কৃতগ্গতা স্বীকার:
ডা: শাফি ভূইঁয়া - ওসাকা ইউনিভার্সিটি
ডা: সুভাস চন্দ্র দাস - হিরোশিমা ইউনির্ভাসিটি
ব্লগার দুরের বলাকা
দুরের বলাকা বলেছেন:
ধন্যবাদ প্রাপ্য যারা তাদের আন্তরিকতা নিয়ে এগিয়ে এসেছেন, বিশেষ করে Dr. Sufian Kaosar যিনি এটা তদারকি করছেন।
জিনাত বলেছেন:
ওনার জন্য দোয়া রইলো।
মিলটন বলেছেন:
পে-প্যালে জমা পড়েছে: (নাম সংক্ষিপ্ত আকারে দেয়া হলো)ম. ই (কানাডা) - ১ ডলার
এ. এন. (ইউএসএ) - ২০ ডলার
তা. মি. (কানাডা) - ১০ ডলার
এ. নুর (ইউএই) - ২০ ডলার
হোক্কাইডো ইউনিভার্সিটি ৫০,০০০ ইয়েন
ওসাকা ইউনিভার্সিটি ২৬,০০০ ইয়েন
ইয়ামাগুচির বাংলাদেশী ভাইয়েরা ১৫,৫০০ ইয়েন
জাপানে ব্যাংক-এ জমা ২০,০০০ ইয়েন
-------------------------
মোট ১,১১,৫০০ ইয়েন
নেতাজী বলেছেন:
নিলআকাশেরদুঃখ, আপনার মাকে যেন আল্লাহ সুস্থ করে দেন অতি শীঘ্রই । সেই দোয়া করি......
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
মিলটন বলেছেন:
পে-প্যালে জমা পড়েছে: (নাম সংক্ষিপ্ত আকারে দেয়া হলো)ম. ই (কানাডা) - ১ ডলার
এ. এন. (ইউএসএ) - ২০ ডলার
তা. মি. (কানাডা) - ১০ ডলার
এ. নুর (ইউএই) - ২০ ডলার
জাপানে মোট - ১,৩৭,৫০০ ইয়েন
আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।
নতুন রাজা বলেছেন:
জাপানের সর্বশেষ আপডেট - ১,৫০,০০০ ইয়েন
নতুন রাজা বলেছেন:
জাপানের সর্বশেষ আপডেট +১,৭০,০০০ ইয়েন
নতুন রাজা বলেছেন:
জাপানের সর্বশেষ আপডেট ২,০১,০০০ ইয়েন। আগামীকাল সকালে সব ইয়েন বাংলাদেশে সংশ্লিস্ট একাউন্টে পাঠিয়ে দেয়া হবে। সবাই ভালো থাকবেন...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি কয়েকদিনের মধ্যে একটা আপডেট পোষ্ট দিয়ে এ যাত্রায় ব্লগ থেকে কালেকশন বন্ধ করবো।
আপনাদের সবার সহযোগীতার জন্য ধন্যবাদ।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
মিল্টন ভাই, মা কেমন আছেন? দয়াকরে সর্বশেষ আপডেট জানাবেন।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি।কারন অনেক দিন থেকে আম্নুর অবস্থা সম্পর্কে কোন পোষ্ট দেওয়া হয় নি।এর অন্যতম একটি কারন হচ্ছে আমার লিখিত পরীক্ষা।পরীক্ষা চলার কারনে পোষ্টিটি দিতে দেরি হয়ে গেল।আম্নুর শারীরিক অবস্থা এখন একটু ভাল।আম্নুকে নিয়ে আগষ্টের প্রথম সপ্তাহে ইন্ডিয়া যাব।দেরি হবে কারন আগষ্টের প্রথম সপ্তাহে আমার মৌখিক পরীক্ষা শেষ হবে।আর যেহেতু আমি কিডনি দিব।তাই আমাকেও সাথে যেতে হবে কিছু টেষ্ট করার জন্য।
আর ব্যাংক এর আপডেট হল ৩৪০০০০ টাকা।আর কিছু টাকা আসার অপেক্ষায়।কিন্তু তা পর্যাপ্ত নয়।
সর্বশেষে বলতে চাই আপনাদের ঋন কখনো শোধ হব না।সবাই দোয়া করবেন আমি যেন এই জীবন মৃত্যুর পরীক্ষায় পাশ করতে পারি।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
ব্যাংক এর আপডেট হল ৩৪৩০০০ টাকা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























