এ তো আষাঢ়ের বাস্তব রূপ। কিন্তু কোথায়? কোথায় পাবো? আর তেমন করে প্রকৃতিকে সাজতে দেখা যায় না। এখন আষাঢ়ে বৃষ্টি আসে না। কদম ফুল ফোটেনা। মাঠ-ঘাট ফেটে চৌচির। কোথাও নেই একটু শান্তি। চাতক এখনও পানি পায়নি। তীব্র গরমে মানুষের সাথে প্রকৃতির হাস-ফাঁস অবস্থা।
আজ শৃংখলমুক্ত হোক আষাঢ়ের মেঘমালা। ঝাঁপিয়ে পড়ুক। আকাশ ভেঙ্গে নামুক বারি, সিক্ত করুক প্রকৃতি। যেমন সিক্ত আমার প্রিয়ার আঁখি পল্লব। ফুটুক কদম। ও কদম শোভা পাক, আমার প্রিয়ার খোঁপায়।
সবাইকে জানাই বারি সিক্ত কদমের শুভেচ্ছা। সবাই ভালো থাক, সুস্থ্য থাক।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


