somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার চোখে দেখা সবচেয়ে সৎমানুষ আমার বাবা

২১ শে জুন, ২০০৯ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার কাছাকাছি খুব একটা থাকতে চাইতাম না। একটা ভয় কাজ করতো। তবে উনিই আমাকে পড়িয়েছেন। স্কুল কলেজ লাইফে প্রাইভেট শিক্ষকের সাহায্য খুবই কম নিতে হয়েছে। উনি একাধারে অংক, ইংরেজী, ফিজিক্স, কেমিষ্ট্রি, বায়োলজি সহ অনেক কিছুতেই পারদর্শী। এবং উনার পড়ানোতেই আমি উনার এবং আমার আশানুরূপ রেজাল্ট করেছিলাম।

আজ এখন চোখ বন্ধ করে আমার সেই ছোটবেলার বাবা আর এখনকার বাবার মধ্যে অনেক পার্থক্য দেখি। কিভাবে একটা মানুষ আস্তে আস্তে বুড়ো হয়ে যায়। মনের মধ্যে কষ্ট জমে যায়, কিন্তু কারো কাছে ব্যাক্ত করতে পারিনা, কাউকে বলতে পারিনা সেই কষ্টের কথা। চোখের সামনে দেখি আমার সেই শক্ত সামর্থ্য বাবা কেমন করে ধীরে ধীরে দুর্বল হয়ে গেলো।

আমার অসুখে বাবাকে কাঁদতে দেখেছি। হু হু করে। তখন বুঝতাম না, সে কেন কাঁদে? তবে তার সেই আদর ভালবাসা আমার সামনে প্রকাশ করতো না। যা আদর ভালবাসা ছিল তা ছিল তার লুকানো। না পড়ার অযুহাতে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার ভান করে বিছানায় শুয়ে পড়েছি। পিট পিট চোখে দেখেছি, কত আদরমাখা হাতে উনি আমার মশারী টাঙ্গিয়ে দিয়েছেন। এমন অনেক লুকানো আমার প্রতি আদর আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। আমার বাবার সেই সুপ্ত আদর আমার চোখে ধরা পড়ে গেছে।

আজ আমি একজন বাবা। একজন বাবা যে তার সন্তানকে কত ভালবাসে তা আজ বুঝি। আমার ছেলের দিকে তাকিয়ে থাকি একাধারে। আমি খেয়াল করি সে আমার কাছ থেকে কেমন আদর গুলো চায়। আমার খুব মনে পড়ে, আমার বাবা হওয়ার খবর উনাকে যখন ফোনে দিয়েছিলাম, তখন উনি আমাকে রিপ্লাই দিয়েছিলেন, "এতদিন তুমি আমাকে বাবা ডাকতে, এখন তোমাকে আরেকজন বাবা ডাকবে। এর দায়িত্ব অনেক। মনে রাখো আজ থেকে তুমি একজন বাবা।" সত্যিই তার এই কথাটি ছোটহলেও অনেক তাৎপর্যপূর্ণ।

আমার জীবনে দেখা সবচেয়ে সৎমানুষ তিনি। আমি তাকে দেখেছি জীবনের সমস্ত সুখ শান্তি পরিহার করে কষ্টকর জীবন বেছে নিতে। অন্যায় আয়ের প্রস্তাব আর ঘুষ দিতে হবে বলে চাকুরী ছেড়ে দিয়েছেন, এক মিনিটের নোটিশে। যদিও তার রেজিগনেশন লেটার একসেপ্ট করেননি তার উচ্চকর্মকতারা। তারা সেই লেটার ছিঁড়ে ফেলে বলেছিলেন, "আপনার মত সৎ অফিসারের প্রয়োজন আছে, আপনার জন্য দরজা খোলা থাকলো।" উনি আর কোনদিন ওমুখো হননি শত কষ্ট সত্বেও।

পৃথিবীর সব বাবারা ভালো থাকুক, সুস্থ্য থাকুক, সুন্দর থাকুক। আমরা সব সন্তানরা যেন আমাদের বাবাদের নিরব চোখের জল মুছে দিতে পারি। তাদের গোপন কষ্ট ভুলিয়ে দিতে পারি।

বাবা তুমি ভালো থাকো। তোমার জন্যই আমি আজ এখানে।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ সকাল ১১:২৩
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×