এই সময়ে শ্বশুড়বাড়ী থেকে বেশ কয়েকবারে আম আসে। গোপালভোগ, ল্যাংড়া, খিরষাপাত। আর ফজলী দিয়ে ইতি টানা হয়। আমার পরিচিত বন্ধুবান্ধব যেমন ব্লগেরই অনেকে আছেন যারা আমার বাসায় আম পাঠিয়ে দেয়। এরই মধ্যে বেশ কয়েকজন পাঠিয়ে দিয়েছেন। আরো যারা বাকী আছেন তারাও হয়ত পাঠাব্নে খুবই তাড়াতাড়ি। এটা আমি জানি।
আমি জেনেছি আমার শ্বশুড়বাড়ীর লোকও হয়ত আমার ব্লগ পড়েন। কিন্তু আমি কিন্তু বলছি না যে, আমার এই পোষ্টটি তাদেরকে খোঁচামারা পোষ্ট। তারা যেন এমনটি না ভাবেন, আর আপনারাও যারা পড়ছেন তাদেরও এমনটি ভাবার কোন কারণ নেই। বলতে পারেন আসলে এই পোষ্টের কোন উদ্দেশ্যও নেই। রাজশাহীর যারা আছেন তাদের বলছি এই পোষ্ট পড়লেই যে আমাকে আম পাঠাতে হবে তা ঠিক নয়। এটা একটা উষ্কানীমূলক পোষ্ট, তবে ফান পোষ্ট মনে করে মোটেই ভুল করবেন না। (আপনাদের পাঠানো আম খাইয়া অতীব যত্নের সহিত নিজের ক্যামেরায় তোলা একটি ছবি দিলাম কৃতজ্ঞতা স্বরূপ)
বিনীত নিবেদক,
মিলটন
ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

