দীর্ঘদিন কিছু ব্যাস্ততায় জন্য বাসার ইন্টারনেটের লাইন চেইঞ্জ করা হয়নি। তবে এখন মনে হচ্ছে লাইনটি চেইঞ্জ করা দরকার। কিন্তু কোন লাইন নিবো সেটা নিয়ে দোটানায় আছি। অজেরী নাকি বাংলালায়ন, বাংলালায়ন নাকি অজেরী? যদিও আমার এলাকায় দুটোরই ভালো নেটওয়ার্ক আছে। এক কাজিনের অজেরী লাইনটি বেশ কিছুদিন যাবত টেষ্ট পারপাজে চালিয়েছি। ২৫৬ কেবি। ডাউনলোড স্পিড পেয়েছি এভারেজ ৩০ কেবি।
যদিও বাংলালায়ন টেষ্ট করতে পারিনি আমার বাসায়। অন্যজায়গায় টেষ্ট করে ২৫৬ কেবি লাইনে এভারেজ ৩০ কেবি ডাউলোড স্পিড পেয়েছি। হয়ত এদিক দিয়ে দুটিই প্রায় একই।
কিন্তু খুব সম্ভবতঃ অজেরীর মোডেমে ওয়াই-ফাই করা যায় না। আলাদা রাউটার প্রয়োজন হয়। কিন্তু বাংলালায়নে কি সম্ভব? যদি ওয়াই-ফাই করা যায় তবে ডেক্সটপ পিসির সাথে কোন ডিভাইজ দিয়ে কানেক্ট করা সম্ভব? সেক্ষেত্রে কি ইউএসবি ল্যান (ডি-লিংক বা লিংকসিস) দিয়ে কানেক্ট করা সম্ভব?
যারা এটা ইউজ করছেন, তাদেরকে অনুরোধ করছি আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। এতে আমার বিশেষ উপকার হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

