কারো চুলে, কারো হাসিতে, কারো চাহনিতে, কারো নুপুরের শব্দে হারিয়েছি কদাচিৎ, কিন্তু পতিত হইনি। তারা আজ কে কোথায় আছে কোন খোঁজ নেই। তখনকার ঐ ভাললাগা কি প্রেম না ভালবাসা সেটা আজও বুঝিনা। তবে আমার সেই ভাললাগা তারা বুঝেছিল কিনা তাও আমি জানিনা। হয়তবা হ্যাঁ অথবা না।
সে যাই হোক, এবার আসল কথায় আসি। হয়ত ফ্যামিলির দিক থেকে গ্রীন সিগন্যাল পেয়েই তাকে সাহস করে বলে ফেলেছিলাম "আমি তোমাকে ভালবাসি"। তিনিও বলেছিলেন আমাকে। তবে আমাদের মাঝে পুরো কথাটাগুলোই হয় ফোনে। তারপর সেটা বিয়েতে গড়ায়। প্রবল একটা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে বিয়ে হয়ে গেলো আমাদের।
তারপর থেকে প্রতিবারই তাকে "হ্যাপি ভ্যালেন্টাইন ডে" এর শুভেচ্ছা জানাই ফোনে দিনের ঐ নির্দিষ্ট সময়েই। এবারও তার ব্যাতিক্রম হবে না। কখনই যেন ব্যাতিক্রম না হয়। ভালো আছি, অনেক ভালো। এভাবেই ভালো থাকতে চাই।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


