বোঝাই যাচ্ছে হঠাৎ করেই যোগাযোগ মন্ত্রীর উপর দিয়ে একটু হালকা গরম বাতাস যাচ্ছে।
মন্ত্রী মহোদয় প্রথম ভুল করেছেন, ভুল জায়গায় ভুল কথা বলে।
এই অবস্থার সাথে যুক্ত হয়েছে মন্ত্রী মহোদয়ের অর্থ না প্রাপ্তি নিয়ে অর্থমন্ত্রানালয়কে জড়িয়ে উক্তি। আর আগুনে আরো ঘি হয়েছে অর্থমন্ত্রীর কথাটি যে, "উনি (যোগাযোগ মন্ত্রী) না বুঝেই এগুলো বলেছেন"। তার উপরে গতকাল সড়ক ব্যবস্থা নিয়ে ব্যাপক অসন্তোষের মধ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সচিব মোজাম্মেল হককে তিরস্কার করেন শেখ হাসিনা।
যথারীতি আরো বেকায়দায় পড়েছেন, মন্ত্রী মহোদয় ময়মনসিংহ সড়ক ১০ মিনিটের জন্য পরিদর্শনে যেয়ে। উনার গাড়ীর বহর নিয়ে উনি খানা খন্দের মধ্যে পড়েছেন। তাকে অনেক অনুরোধ সত্বেও তিনি গাড়ী থেকে নামেননি। এটা উনি বুদ্ধিমানের কাজ করেছেন। কারণ সেখানে বিক্ষুদ্ধ জনতা (!) ছিল।
আমার আবুল হাসে,
শিরোনামে বিশিষ্ট ছড়াকার, লেখক লুৎফর রহমান রিটন লিখেছেন,
দেশের মানুষ কাঁদছে যখন আবুল তখন হাসে
মযার্দাহীন লো...কটা শুধু টাকাই ভালোবাসে!
সড়কজুড়ে মড়ক তবু আবুল কি তা মানে?
মন্ত্রীত্ব টিকিয়ে রাখার মন্ত্র সে ঠিক জানে!
হাসিনাকে ডুবিয়ে দিতে আবুল একাই একশ
হাপিস করতে পটু আবুল জনগণের ট্যাকশ
দেশের মানুষ ভোগান্তিতে ফুঁসছে মানুষ রাত দিন
দোহাই লাগে শেখ হাসিনা আবুলটাকে বাদ দিন!
===============
যাই হোক আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকেই বলতে পারি সব সরকারের আমলেই এমন কিছু ঘটনা ঘটে। এমন কিছু রত্নকে আমরা আবিষ্কার করে ফেলি যারা তাদের কর্থাবার্তা ও কর্মকান্ড দিয়ে জনগনকে হালকা মনোরঞ্জন দিয়ে যান। আসুন এমন কিছু উক্তি উল্লেক করি যা আমাদের ইতিপূর্বে মনোরঞ্জিত করেছিলঃ
>> আমি মাটির নীচ থেকে শত্রু বের করে নিয়ে আসবো
>> আল্লার মাল আল্লায় নিয়া গেছে
>> উই আর লুকিং ফর শত্রুজ
>> এমন হতেই পারে, এইটা কোন ব্যাপারই না (পুলিশের গুলিতে হুদাই মানুষের মৃত্যুতে)
>> সবকিছু শক্ত হস্তে দমন করবো (কচ কচ কইরা খাইয়ালামু)
>> মিঃ কম খান
তাই এমন মনোরঞ্জনদানকারীদের বলি, টেক ইট ইজি........
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



