>> সড়ক দূর্ঘটনায় মানুষ মরতে মরতে যখন তারেক মাসুদ আর মিশুক মুনীর জীবন দিলেন তখন বিভিন্ন বিশ্লেষকরা সড়কের বিপদজনক বাঁক নিয়ে কথা বললেন। এর আগেও সড়ক দূর্ঘটনায় মারা গেছে অনেক অনেক মানুষ। পুঙ্গ হয়েছে কত তার হিসেব নেই। সামাজিক ক্ষতি হচ্ছে কত? তার হিসেব নেই। কিন্তু তাতে কি? চলছে সেভাবেই কারো কোন কর্ণপাত নেই। সবকিছু সীমাবদ্ধ শুধু গোলটেবিল বৈঠকে। এবারই প্রথম আদালত তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুকে জাতীয় ক্ষতি আখ্যায়িত করে ব্যাবস্থা গ্রহন করেছেন।
প্রশ্ন হলোঃ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের টনক নড়তে হলে কি জীবন দিতে হবে?
>> যখন ময়মনসিংহ, টাঙ্গাইল, বিক্রমপুর সহ উত্তরবঙ্গের মোট ১২ টি জেলার বাসমালিকরা তাদের গাড়ী চালানো বন্ধ করে দিলো মহাসড়ক খারাপ অযুহাত তুলে। তারপরে অনেক দেনদরবারের পরে আদালত শো-কজ করলেন এবং গত পাঁচ বছরের ফাইল পত্র নিয়ে তলব করলেন।
প্রশ্ন হলোঃ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে টনক নড়তে হলে আর কত রাস্তা চলাচলের অনুপযোগী হতে হবে?
>> দিনে দিনে বেড়ে চলেছে, দ্রব্যমূল্য। সে দিন থেকে দেখছি যেদিন থেকে বুঝতে শিখেছি। কিন্তু এই বাড়াটা স্বাভাবিক নয়। আমাদের কি এখনও মনে হচ্ছে না যে, দাম বাড়াটা স্বাভাবিক নয়? কারো কোন রা নেই, উচ্চ বাচ্য নেই। শুধু আছে মন্ত্রী ব্যাবসায়িদের ক্যামেরার সামনে ধমকাধমকির গোলটেবিল বৈঠক। কিন্তু ক্যামেরা না থাকলেই স্বাভাবিক সব কিছু।
প্রশ্ন হলোঃ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে টনক নড়তে হলে আর কত দ্রব্যমূল বাড়তে হবে? দূর্ভিক্ষ প্রয়োজন?
>> ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন সংগীতজ্ঞ নিজের জীবন দিয়ে প্রমান করে দিয়ে গেলেন বড় বড় ক্লিনিক গুলোতেও অবহেলায় রোগী মারা যায়। এ দৃশ্য তো গেলো বড় বড় ডায়াগনষ্টিক সেন্টারে। কিন্তু দেশের সাধারণ মানুষেরা এই চিকিৎসা খাতে কত যে অবহেলিত হচ্ছে তার কি কোন হিসেব আছে? ঐ শিক্ষকের মৃত্যু এবং অন্য কারণে রাজধানী বড় দুটি ডায়াগনষ্টিক সেন্টার প্রশ্নে সম্মুখীন করেছে সরকার।
প্রশ্ন হলোঃ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে টনক নড়তে হলে আর কত জীবন দানের প্রয়োজন?
>> আইন শৃংখলা বাহিনীর হাতে মানুষ প্রাণ হারাচ্ছে। তা প্রমাণিত হয়েছে। অতি সম্প্রতি লিমন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঘটনাই প্রমান করে।
প্রশ্ন হলোঃ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে টনক নড়তে হলে আর কত লিমনের আত্মবিসর্জন দেয়া প্রয়োজন?
সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। তা দেশের প্রত্যেকটি জনগণ টের পাচ্ছে। আর কতটা খারাপ হলে বলতে পারি, নাহ!! যথেষ্ট হয়েছে, আর না....
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১১ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



