পূর্ণেন্দুরাতে ভাসে দেখো জঙ্গ পরাণ
ছেঁড়ামেঘ লৌহতারায় বাজে পাখোয়াজ
এমন বউড়ী নিশায়
পুঁটলিভরে বান্ধি লও যদি বারমাসি গীত
মোর ছায়াদেহে পাবে তোমার ঢেলে দেয়া
রতি-লতি নীল ধানুকী মীড়।
বয়েত হৈল না বুঝি ভাটি-ভাগীরথী ওমে
পূরবী রাগের কাছে গচ্ছিত একলক্ষ চুমে
বন্ধক রেখেছি আমার বিবিধ মৃত্যুরে।
শুধু তুমি জানো
কত রক্তনদ নখরে কাটা যায়
এক জনমে অষ্টনাগ হওয়া যায়
সেও অজানা নয়
নিমগ্ন প্রার্থনায় বশিকরণ হয়
শুধু তুমি বুঝলেনা
তুমি যা গোপন করো তারও প্রতিসরণ হয়!
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




