দু’টো টসটসে আপেল তড়পায় টেবিলে
ঘাসের গাদার মত চৌকাঠে নামে শীত
মূহুর্তে দেশলাই জ্বলে কুমুদীমায়ায়
তারপর দূরে ছাতার মত অলস গাছেরা
সবুজ দুধফুলে আলতো ঘুম রাখে জমা
থির জলের তলে ডাহুকের বাড়ি থেকে
দূরে জ্বলে মোর কুঠিরের মত প্রাণ
উইলো পাতা ঝরে কালিদহ জলে
ঝিলে ভাসা পাখি-বজরায় রাখি হাত
ছুঁয়ে দেখি ভেড়ার পিঠের মত মোলায়েম তান
ওখানে ফুলের বুনন মাঝে লুকিয়েছো স্বর্ণাভ ঘ্রাণ
রূপোলী যতন খোল ওগো দালিম নহর তোল
তোমার চমনবাগে পাতো সূচয়নী ঘাস
বাঁচার শিশির দেবো পাখাল বিশ্বাস দেবো
আর দেবো মন্মথ তপ্ত প্রভাত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


