বাতাসের আঁচল ভেঙে চিনেছি পথের নিশানা
ওই পথ আফিমের ঘ্রানে বুদ হয়ে আছে সুঁইয়ের ডগায়
একবার তোমার বক্ষে নিশুতি রাত হবো
ভাঙবো যাবতীয় ব্যবধান,
যে টুকরো চাঁদ তুমি পান করিয়েছো মায়ায়
সে মায়ালগ্ন পথের দূরত্ব মাপতে নেই
আমাকে ছোঁবে কোন রতিলগ্নে?
তারচে ভালো একদানি ছাই করে নাও
উড়িয়ে দাও বাতাসের লোমে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



