জ্যোৎস্নার ঘ্রান বাতাসের গায়ে ফেলেছে নৈর্বক্তিক ছায়া
যে চোখ এ জ্যোৎস্না দেখে তার ভেতরে জমে সোনালী পারদ
ওই লিক্যুইডে পুড়তে পুড়তে চোখ থেকে
বেরিয়ে যায় ধোঁয়ার কঙ্কাল...
এখন মায়া কিংবা জ্যোৎস্নার ঘ্রান বিশুদ্ধ নয়
যা অনুভব হয় তার সবই বিভ্রম
বায়ুতে বসে বুঝতে চেয়েছি
জ্যোৎস্না দেখা মানুষের চোখ কেমন হয়
দেখেছি সারারাত
চৌরাসিয়ার বাঁশিতে জ্যোৎস্না ঝরেছে
কালোজ্যোৎস্না
দুই বিগত আকাশের আয়ু পেরিয়ে গেলে
বলতে পারবো
এর সবই দেখেছি তোমার চোখের ভেতর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



