somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে প্রথম আলো দেখে পুরো কনফার্ম হলাম। এখন সম্মুখ প্রতিবাদ করতে হবে।

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে প্রথম আলোতে পুরোপুরি কনফার্ম হলো যে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ভারতীয়রাই করছে!! এই রিপোর্টে বলা হয়েছে, "ভারতীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশি, শ্রীলঙ্কার শিল্পীরা পারফর্ম করবে।" আমি বুঝি না, এটা কিভাবে সম্ভব। বাংলাদেশের মাটিতে "ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশীরা পারফর্ম করবে" নাকি "বাংলাদেশের পাশাপাশি ভারতীয়রা পারফর্ম করবে?"

একটা ব্যাপার সবাই এড়িয়ে যাচ্ছি। অনুষ্ঠানটা হচ্ছে ১৭ ফেব্রুয়ারি। ২১ এ ফেব্রুয়ারির মাত্র ৪ দিন আগে!! যেই উর্দুর বিরূদ্ধে সংগ্রাম করে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস", সেই মাসে পুরোপুরি হিন্দী সংস্কৃতি নিয়ে আমরা আমাদের ঢাকা স্টেডিয়ামে মাতা মাতি করব??? বাহ!!! কয়েকদিন আগে বিজয়ের মাসে শাহরুখকে দিয়ে কন্সার্ট করলাম। ওইটা নাহয় এক ইন্টারন্যাশনাল স্টারের কন্সার্ট বলে মানা গিয়েছিল। কিন্তু এটার সাথে যে সরাসরি দেশের ইজ্জত, ভাষা-সংস্কৃতি সব জড়িত!!!

প্লিজ ১৭ ফেব্রুয়ারিতে এই হিন্দী অনুষ্ঠান করে ২১ ফেব্রুয়ারির, ভাষার মাসের মর্যাদা ভুলন্ঠিত করবেন না!! যারা স্টেডিয়ামে গিয়ে হিন্দীর সাথে মাতামাতি করবে তাদের মধ্যে যারা আবার শহীদ মিনার যাবে তাদের মতো হিপোক্রেট কি আর পাওয়া যাবে??

দরকার হলে অনুষ্ঠানটা পুরোপুরি ভারতে করুন কিন্তু ফেব্রুয়ারিটাকে অন্তত ফেব্রুয়ারির মতো থাকতে দিন।

এখন সময় পুরোপুরি ঝাপিয়ে পড়ার, কোনভাবেই মানিনা, মানবো না!! এটিএন রেকর্ডস এর এই অপপ্রয়াস রুখতে হবে।

১৯৫২ এর ফেব্রুয়ারিতে আমরা ভাষা বাঁচিয়েছিলাম, ২০১১ এর ফেব্রুয়ারিটা হোক সংস্কৃতি বাঁচানোর বছর।


বিদ্রঃ(আমি হিন্দী আর উর্দুর মধ্যে কোন পার্থক্য দেখি না।)


বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে বলিউড তারকাদের পরিবেশনা

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকায় আসছেন বলিউড তারকারা। জানা গেছে, এরই মধ্যে সালমান খান, অক্ষয় কুমার, গোবিন্দ, ক্যাটরিনা কাইফ, সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, সনু নিগম, শান, প্রীতম, রিয়া সেন ও উদিতা গোস্বামীর সঙ্গে আয়োজক প্রতিষ্ঠান এটিএন রেকর্ডসের চুক্তি স্বাক্ষর হয়েছে। তাঁদের সঙ্গে আরও থাকছেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার শিল্পী ও ব্যান্ড। আর সবার সঙ্গে নাচে অংশ নেবেন বলিউডের প্রায় ২০০ শিল্পী।
এটিএন রেকর্ডসের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বললেন, ‘বলিউডের তারকাদের সঙ্গে চুক্তি সম্পাদন করে ৩১ ডিসেম্বর আমি ঢাকায় ফিরেছি। এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীদের চূড়ান্ত করার কাজ হচ্ছে।’
তিনি জানান, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশে তিন দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রথমটি হবে ১৬ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। এখানে অংশ নেবেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, সুস্মিতা সেন, প্রীতম এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীরা। ১৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। পরদিন ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অংশ নেবেন বলিউডের ১২ জন তারকা। বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত ছয় ঘণ্টার এই আয়োজনে আরও থাকবেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীরা। দ্য বিগ শো নামের এই আয়োজনটি এটিএন বাংলায় সরাসরি দেখানো হবে। এখানে থাকছে অত্যাধুনিক শব্দ ও আলোক ব্যবস্থাপনা এবং ফায়ার ওয়ার্কস।
বাংলাদেশে আসা বলিউডের অনেক তারকাই বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।


Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৪
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×