নিউ ইয়র্কবাসী কেউ কি আছেন, ডাকে সাড়া দেবার জন্যে? সারা বিশ্বকে জানিয়ে দেবার সময় হয়েছে, আমরা এই রায় মানি না, মানব না!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমেরিকায় এসেছি প্রায় বছর চারেক হলো! প্রবাস জীবনে থেকে নানা সময়ে দেশে পরিবারের টানে ছুটে যেতে চেয়েছি, দাদুর সাথে কিছু সময় কাটাতে চেয়েছি। পরিবার-বন্ধুদের সাথে দেখা হয় না বলে হাহাকার করেছি।
কিন্তু সত্যি বলছি, আজ এই মুহূর্তে শাহবাগ মোড়ে যাবার জন্যে আমি যেভাবে ছটফট করছি, প্রেমিকার সাথে প্রথম দেখা করবার জন্যে তার ভগ্নাংশও বোধহয় করিনি! এই দূরত্বে থেকে বর্তমান সময়ের সকল বিপ্লবীদের প্রতি আমার শ্রদ্ধা! দূরে থেকে তাদের নীরব সমর্থন দিচ্ছি!
একটা চিন্তা মাথায় এসেছে, আমরা নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা মিলে কি মাত্র কয়েক ঘণ্টার জন্যে হলেও "বিচার মানি না"- এই শিরোনামে একটা ব্যানার হাতে নিয়ে টাইমস স্কয়ারে দাঁড়াতে পারি না? ব্যস্ত সময় থেকে অন্তত বৃহস্পতি অথবা শুক্রবার সন্ধ্যায় মাত্র কয়েকটা ঘণ্টা কেউ বের করতে পারবেন না? যদি বিশজন দাঁড়াতে পারি, তাহলে সেটাই আমাদের প্রতিবাদ হবে! বিপ্লব ছড়িয়ে পড়ুক সবখানে, সারা বিশ্ব জানুক বাংলাদেশিরা তাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে কখনও মাথা নত করে না!
কেউ কি আছেন, ডাকে সারা দেবার জন্যে? বৃহস্পতিবার হবে নাকি শুক্রবার সেটা মন্তব্যে ঠিক করি আমরা? যদি কেউ না আসেন, কথা দিচ্ছি, আমি একাই দাঁড়াবো!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন