খালেদ মাসুদ পাইলটের পরিচয় নতুন করে দেবার কিছু নেই। যারা ক্রিকেট ভালোবাসেন, তাদের চোখে নিঃসন্দেহে একজন তারকা তিনি। বাংলাদেশের ক্রিকেট, তত্থা বিশ্ব ক্রিকেট দরবারেও একজন নক্ষত্র। আজ বাংলাদেশ-হংকং ম্যাচটি নিয়ে নিজের ফেসবুক পেজে কিছুক্ষণ আগে একটি বিতর্কিত স্ট্যাটাস পোষ্ট করেছেন পাইলট। যার সারমর্ম এই যে ফরহাদ রেজা বাংলাদেশ টিমে থাকার যোগ্য নয় এবং তিনি মূলত অন্য কোনো কারণে দলে আছেন। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে দিলাম আমরা।
স্ট্যাটাসটি এই রকম-
অনেকগুলো ঘটনা এবং দুর্ঘটনা ঘটল আজকের ম্যাচে। সবচেয়ে বড় দুর্ঘটনা নিশ্চিতভাবেই এই পরাজয়। তবে আমি শুরু করতে চাই আমার নিজেরই লেখা ম্যাচ পূর্ববর্তী স্ট্যাটাসটি উদ্ধৃত করে। এই ম্যাচের আগে আমি বলেছিলাম
"" আজকের ম্যাচে প্রতিপক্ষ কমজোর বলে কিন্তু বাংলাদেশকে ফোকাস হারালে চলবে না।বাংলাদেশকে যেটা করতে হবে তাহলো ওদের কোনো স্পেস দেয়া চলবে না। অস্ট্রেলিয়াকে যেভাবে খেলে ঠিক সেভাবেই এই হংকংকে খেলে যেতে হবে ম্যাচ জেতার আগপর্যন্ত। টি ২০ স্বল্প পরিসরের খেলা তাই সামান্য একটু ছাড় দিলেই যেকোনো কিছু ঘটে যেতে পারে। আশা করি বাংলাদেশ সেটা মাথায় রেখেই আজ খেলতে নামবে ""
তো কি দেখা গেল। আমি যেটা আশা করেছিলাম বাংলাদেশ দলের কাছ থেকে তার ঠিক বিপরীত ঘটল। আমি স্পষ্ট বুঝতে পারছি দলের অন্তত ছয়জন খেলোয়ার আজ সম্পূর্ণ গাছাড়া মনোভাব নিয়ে খেলেছে। ফলে যা হবার হয়েছে।
কিন্তু, আজকের এই দুর্ঘটনার ম্যাচে বাংলাদেশ অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেল। আজ ১৩.২ ওভারের মধ্যে অর্থাত ৮০ বলে যদি হংকং ম্যাচ জিতে যেত তাহলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ত!! সেটাতো হয়ইনি, বরং আমাদের বোলাররা অনন্যসাধারণ বোলিং করে ম্যাচ জেতার দারপ্রান্তে চলে গিয়েছিল।
মাঠে এরকম অজস্র শিশির না থাকলে বাজি ধরে বলতে পারি, হংকং ৭০ রানও করতে পারত না। কিন্তু শুধু কি শিশিরই দায়ী? শিশিরের পাশাপাশি আরেকজন ভিলেন যে কিনা এই পরাজয়ে ব্যাটিং এর পাশাপাশি বোলিং করেও বাংলাদেশের পরাজয় নিশ্চিত করেছে সে হলো ফরহাদ রেজা!
আমি আগেও প্রায় এক হাজারবার বলেছি, ফরহাদ এই টুর্নামেন্টে জায়গা পাওয়াতো দূরের কথা, সে কোনো আন্তর্জাতিক খেলারই যোগ্য নয়।
ফরহাদের আন্তর্জাতিক ক্যারিয়ার ইতি পরে যাবার কথা ২০০৬ সালের দিকেই। সে বর্তমান বাংলাদেশ দলে কোনভাবেই যায় না। ফরহাদ আসলে আমার সময়কার যে দল ছিল সেই দলেই মানানসই। সেই অর্থে আমি যে সময় বাংলাদেশ দল থেকে অবসর নিয়েছি ঠিক তখনই ফরহাদেকে আন্তর্জাতিক ক্রিকেটে বাতিল করা উচিত ছিল।
আমি শুধু একটা কথাই বলব, ফরহাদ এই বাংলাদেশ দলে কিন্তু ক্রিকেটীয় কারণে নয়, সে অন্য কোনো কারণেই দলে আছে। এই সত্য কথাটা আজ আর চেপে রাখতে পারলাম না। বলেই দিলা
িলংক: http://www.priyo.com/2014/03/21/59845.html
"ফরহাদ ক্রিকেটীয় নয়, অন্য কোনো কারণেই দলে আছে"- খালেদ মাসুদ পাইলট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩
"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন
রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন
"মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ" ~ বইমেলা ২০২৬ উপলক্ষ্যে বাংলা ট্রিবিউনকে দেয়া আমার সাক্ষাৎকার

প্রশ্ন: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?
সাজিদ উল হক আবিরঃ গত বছরখানেক ধরে দুটো বইয়ের কাজ করছিলাম। একটা আমার দ্বিতীয় উপন্যাস, সরীসৃপতন্ত্র; দ্বিতীয়টি, মিলান কুণ্ডেরার উপন্যাস দা... ...বাকিটুকু পড়ুন
জল্লাদ খামেনি বাঙ্গুদের কাছে হিরো

বাঙ্গুদের কাছে খামেনি হিরো কারণ সে ইউএসের বিরুদ্ধে দাড়িয়েছিল। কিন্তু বাঙ্গুরা কখনোই জানবেনা এই খামেনির ইরান ২০০৬ সালে তাদের এয়ারস্পেস আমেরিকার জন্য খুলে দেয় যাতে সাদ্দামের বাহিনীর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধ বিরোধী কবিতা: তোমরা বিড়াল হত্যার উৎসবে মেতেছো

আর আমি ভীষণ দুঃখ পেলাম দেখে
দল বেধে বিড়াল হত্যার উৎসবে মেতেছো
কুয়াশাচ্ছন্ন বরফসাদা হিম রাত শীতের
তোমরা বিরাটকার কালো আলখাল্লা পরা
উলের ভারি দস্তানা ও মুজো হাতে পা’য়ে;
পাশবিক উল্লাসে শীর্ণকায় শিশু বিড়ালটিকে
কামড়ে আঁচড়েহাঁচড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।